শিরোনাম
◈ চ্যালেঞ্জ ও ষড়যন্ত্র মোকাবিলা করেই এগোচ্ছে দেশ: রিজভী ◈ যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের দাবি, বি‌লিয়ন ডলার ব্যায়ে বোয়িং থেকে আরো বিমান কিনছে বাংলাদেশ ◈ বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য আবারও অভিবাসী ভিসা চালু করল যুক্তরাষ্ট্র ◈ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা ◈ তিন ছে‌লে‌কে নি‌য়ে ইউই কর্নেয়ার নতুন জার্সিতে ঝড় তুললেন মেসি ◈ সাইট বন্ধ করেও থামানো যাচ্ছে না অনলাইন জুয়া, ডোমেইন বদলে সক্রিয় চক্র ◈ লস অ্যাঞ্জেলেসে প্রবাসীদের সমস্যা ও প্রত্যাশা শুনলেন প্রবাসীকল্যাণমন্ত্রী ◈ জিয়া থেকে তারেক: বিএনপির ৪৮ বছরের নেতৃত্বের ইতিহাস ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ ◈ সাগর-রুনি হত্যা: রোকেয়া প্রাচীর বাসা থেকে দু’টি ডিস্ক আনা হয়েছিল জিয়াউল আহসানের নির্দেশে ◈ ৪৮ বছরে বিএনপি, প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য কর্মসূচি

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৮ দুপুর
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৮ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

পা‌কিস্তান দ‌লের অ‌ধিনায়ক বাবর আজম সোশ্যাল মিডিয়ায় তারকা, খেলার মা‌ঠে নয়, বল‌লেন বা‌সিত আলী

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে পাকিস্তানের হতাশাজনক পারফরম্যান্সের পর সমালোচনার ঝড় বইছে দলটিকে ঘিরে। প্রাক্তন ক্রিকেটারদের সেই সমালোচনায় এবার সরাসরি নিশানায় পাকিস্তান অধিনায়ক বাবর আজম। প্রাক্তন পাকিস্তানি ব্যাটার বাসিত আলি প্রশ্ন তুলেছেন, বড় মঞ্চে এবং কঠিন সময়ে বাবর কেন দলের প্রয়োজন অনুযায়ী ইনিংস খেলতে পারছেন না।

লর্ডসে দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের কাছে ১৯৪ রানে হেরে দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে হারে পাকিস্তান। ৩৮৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে মাত্র ১৯৪ রানে অল আউট হয়ে যায় পাকিস্তান। দলের ব্যাটিং বিপর্যয়ের মধ্যে বাবর আজমও ব্যর্থ হন। তিনি আউট হন মাত্র ৬ রানে।

হাতের চোটের কারণে সিরিজের প্রথম টেস্টে খেলতে পারেননি বাবর। দ্বিতীয় টেস্টের আগে নিজেকে ৯০ শতাংশ ফিট দাবি করলেও মাঠে তাঁর ব্যাটিংয়ে সেই ছাপ দেখা যায়নি।

বাবরের সমালোচনা করতে গিয়ে বাসিত আলি উদাহরণ টানেন পাকিস্তানের কিংবদন্তি ব্যাটারদের। তাঁর মতে, মাজিদ খান, জাহির আব্বাস, জাভেদ মিয়াঁদাদ, ইনজামাম উল হক ও ইউনিস খানের মতো ক্রিকেটাররা কঠিন সময়ে পারফর্ম করেই নিজেদের কিংবদন্তির মর্যাদা অর্জন করেছেন।

‘দ্য গেম প্ল্যান’ অনুষ্ঠানে বাসিত বলেন, “তারা এমনিতেই গ্রেট খেলোয়াড় হয়ে যায়নি। আমি শচীন তেণ্ডুলকরের কথাও বলছি না, আমি আমার দেশের খেলোয়াড়দের কথাই বলছি, সইদ আনোয়ারের কথাও বলছি।

এরপরই বাবরকে সরাসরি আক্রমণ করেন প্রাক্তন এই ব্যাটার। তিনি বলেন, “কঠিন সময়ে যখন আপনি কিছুই করবেন না, তখন লাভ কী? আপনি আপনার ফ্যান ফলোয়িংয়ের কাছে বড় খেলোয়াড়, সোশ্যাল মিডিয়ার কাছেও বড় খেলোয়াড়।

বাবরের শেষ টেস্ট সেঞ্চুরির কথাও মনে করিয়ে দেন বাসিত। ২০২২ সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে করাচি টেস্টে ১৬১ রান করেছিলেন বাবর। এরপর আর টেস্টে সেঞ্চুরির দেখা পাননি তিনি।

বাসিত বলেন, কবে করবেন? আমি বাবরের কথাই বলছি। চার বছর ধরে টেস্টে সেঞ্চুরি করেনি। কবে করবে? এটা কষ্টের বিষয়। যখন পুরো দেশের ব্যাটিং আপনার ওপর নির্ভর করছে, তখন অন্তত এমন শট খেলে আউট হবেন না।

শুধু বাবর নন, লর্ডস টেস্টের দ্বিতীয় ইনিংসে অন্য ব্যাটারদেরও সমালোচনা করেছেন বাসিত। ৯৭ রান করে পাকিস্তানের হয়ে লড়াইয়ের সবচেয়ে বড় চেষ্টা করেছিলেন সৌদ শাকিল। তবে তার আউট হওয়ার শট নিয়েও সন্তুষ্ট নন বাসিত।
সৌদের শট নিয়েও আমি সন্তুষ্ট নই। পাঁচজন ফিল্ডারকে সামনে রেখে আপনি এমন শট খেলছেন!

সমালোচকদের জবাব মাঠেই দিতে হবে বাবরকে। বাসিত আলির মন্তব্য কঠোর হলেও পাকিস্তানের বর্তমান ব্যাটিং সঙ্কটের দিকে তাঁর বক্তব্য যে ইঙ্গিত করছে, তা অস্বীকার করার উপায় নেই। বাবর আজমের ব্যাটিং দক্ষতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ খুব বেশি নেই। দীর্ঘ সময় ধরে অসংখ্য গুরুত্বপূর্ণ ইনিংস খেলে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন তিনি।

  • সর্বশেষ