শিরোনাম
◈ নবম পে-স্কেলের বেতন কাঠামো প্রকাশ ◈ লর্ডসে পাকিস্তানের ভরাডুবি, সি‌রিজ জিত‌লো ইংল‌্যান্ড ◈ মন্ত্রিসভার বৈঠকে নবম পে-স্কেলের প্রস্তাব অনুমোদন, জানুন প্রজ্ঞাপন ও বেতন কার্যকরের তারিখ ◈ আসিম মুনিরের অস্ত্র কারখানা পরিদর্শন : পূজার আগে পাকিস্তানের হামলার শঙ্কা, নজরদারি বাড়িয়েছে ভারত ◈ ‘পরীক্ষিত’ সিল ছাড়া মাংস বিক্রি করলে দোকান বন্ধ: ডিএসসিসি প্রশাসক ◈ সেপ্টেম্বরেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম ◈ যুব এশিয়ান কাপ বাছাইপর্বে রাতে মুখোমুখি বাংলাদেশ ও উজবেকিস্তান ◈ সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর, ৭ সেপ্টেম্বর থেকে মূল টাকা তুলতে পারবেন গ্রাহকেরা ◈ রা‌তে নারী এশিয়া কা‌পে ইন্দোনেশিয়ার বিরু‌দ্ধে ম্যাচ দিয়ে লড়াই শুরু বাংলা‌দে‌শের ◈ পদ্মা সেতুর মাওয়া প্রান্তে বাস উল্টে আহত ৮

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৬, ০৬:৫৯ বিকাল
আপডেট : ৩১ আগস্ট, ২০২৬, ০৬:৫৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লর্ডসে পাকিস্তানের ভরাডুবি, সি‌রিজ জিত‌লো ইংল‌্যান্ড

স্পোর্টস ডেস্ক : লর্ডসে চতুর্থ দিনের শেষ বিকেলে পাকিস্তানের সামনে ছিল ৩৮৯ রানের পাহাড়সম লক্ষ্য। জিততে হলে প্রয়োজন ছিল অবিশ্বাস্য এক প্রত্যাবর্তন। কিন্তু ইংল্যান্ডের পেস আক্রমণের সামনে সেই স্বপ্ন বাস্তব রূপ দিতে পারলো না পাক ব্যাটারর। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৯৪ রানেই থেমে গিয়েছে পাকিস্তানের দ্বিতীয় ইনিংস। ফলে ১৯৪ রানের বিশাল জয় নিয়ে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিল ইংল্যান্ড।

চতুর্থ দিন ৭ উইকেটে ১৭৭ রান নিয়ে ব্যাটিং শুরু করেছিল ইংল্যান্ড। ড্যান লরেন্স তখনও উইকেটে ছিলেন। ফিফটি তুলে নেওয়ার পর অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। ৭০ বলে ৫৪ রান করে ফেরেন লরেন্স। এরপর ওলি রবিনসন করেন ৮ রান। শেষ দিকে জশ টাংয়ের ১২ রানের ছোট্ট ইনিংসে ভর করে ২০৮ রানে থামে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস। পাকিস্তানের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ৩৮৯ রান। -- ডেইলি ক্রিকেট

ইংল্যান্ডের প্রথম ইনিংসে বল হাতে পাকিস্তানের হয়ে সবচেয়ে সফল ছিলেন মোহাম্মদ আব্বাস। তিনি তুলে নেন ৫ উইকেট। খুররাম শাহজাদ ও মোহাম্মদ আলী পান দুটি করে উইকেট।

৩৮৯ রানের বিশাল লক্ষ্য তাড়ায় শুরু থেকেই বিপদে পড়ে পাকিস্তান। মাত্র ১৭ রানেই সাজঘরে ফেরেন তিন ব্যাটার। আজান আওয়াইস ৭ এবং অধিনায়ক বাবর আজম ৬ রান করে বিদায় নিলেও আব্দুল্লাহ শফিকের ব্যাট থেকে আসেনি কোনো রান।

এরপর শান মাসুদ ও সউদ শাকিল কিছুটা প্রতিরোধ গড়েন। তবে ৭২ বলে ২৬ রান করে শান ফেরার পর দ্রুতই বিদায় নেন মোহাম্মদ রিজওয়ানও। তখন একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান শাকিল। ইংলিশ পেসারদের বিপক্ষে দারুণ কিছু শট খেলে ফিফটি তুলে নেন তিনি। তবে শেষপর্যন্ত ৯৭ রানে আউট হয়ে সাজঘরে ফিরেন সেঞ্চুরির আক্ষেপ নিয়ে।

শেষ দিকে খুররাম শাহজাদ, মোহাম্মদ আলী এবং মোহাম্মদ আব্বাস কিছু রান করলেও তাতে শেষ রক্ষা হয়নি পাকিস্তানের। ১৯৪ রানেই শেষ হয় তাদের ইনিংস।ইংল্যান্ডের হয়ে ওলি রবিনসন ৪টি, জশ টাং ৩টি এবং জফরা আর্চার ২টি উইকেট নেন।

  • সর্বশেষ