শিরোনাম
◈ মন্ত্রিসভার বৈঠকে নবম পে-স্কেলের প্রস্তাব অনুমোদন, জানুন প্রজ্ঞাপন ও বেতন কার্যকরের তারিখ ◈ আসিম মুনিরের অস্ত্র কারখানা পরিদর্শন : পূজার আগে পাকিস্তানের হামলার শঙ্কা, নজরদারি বাড়িয়েছে ভারত ◈ ‘পরীক্ষিত’ সিল ছাড়া মাংস বিক্রি করলে দোকান বন্ধ: ডিএসসিসি প্রশাসক ◈ সেপ্টেম্বরেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম ◈ যুব এশিয়ান কাপ বাছাইপর্বে রাতে মুখোমুখি বাংলাদেশ ও উজবেকিস্তান ◈ সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর, ৭ সেপ্টেম্বর থেকে মূল টাকা তুলতে পারবেন গ্রাহকেরা ◈ রা‌তে নারী এশিয়া কা‌পে ইন্দোনেশিয়ার বিরু‌দ্ধে ম্যাচ দিয়ে লড়াই শুরু বাংলা‌দে‌শের ◈ পদ্মা সেতুর মাওয়া প্রান্তে বাস উল্টে আহত ৮ ◈ বছরের বাকি ৪ মাসে সরকারি ছুটি ৫ দিন, কর্মদিবসে মিলবে মাত্র ৩ দিন ◈ রোজার পরে এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৬, ০৬:০৮ বিকাল
আপডেট : ৩১ আগস্ট, ২০২৬, ০৬:০৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রা‌তে নারী এশিয়া কা‌পে ইন্দোনেশিয়ার বিরু‌দ্ধে ম্যাচ দিয়ে লড়াই শুরু বাংলা‌দে‌শের

স্পোর্টস ডেস্ক : আ‌গেই দল‌নেতা নিগার সুলতানা জ্যেতি ঘোষণা দি‌য়ে‌ছিলেন এবা‌রের আস‌রে বাংলা‌দেশ খেল‌বে ফাইনা‌লে। ‌সেই লক্ষ‌্য নি‌য়ে নারী এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে সোমবার (৩১) আগস্ট ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি শুরু হবে রাত সাড়ে ৮'টায়। আসরের ‘বি’ গ্রুপে লাল-সবুজদের অন্য দুই প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। এই টুর্নামেন্টকে ঘিরে সেরা প্রস্তুতি নিয়ে দেশ ছাড়ে টাইগ্রেসরা। নিজেদের প্রথম ম্যাচের আগে আইসিসি একাডেমি গ্রাউন্ডে শেষবারের মতো ঝালিয়ে নেয় নিগার সুলতানা জ্যোতির দল।

মালয়েশিয়ায় ২০১৮ সালে টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপে ভারতকে হারিয়ে শিরোপা জেতে বাংলাদেশ। সিনিয়র পর্যায়ের নারী ও পুরুষ ক্রিকেটে এখন পর্যন্ত যা সর্বোচ্চ সাফল্য। এবার হারানো সিংহাসন ফিরে পেতে সর্বোচ্চটা দিয়ে লড়াইয়ের কথা জানান টাইগ্রেস অধিনায়ক।

আগামী ৬ ও ৮ সেপ্টেম্বর গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। এই দুই ম্যাচে তাদের প্রতিপক্ষ যথাক্রমে শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাত। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে একই সময়ে।

  • সর্বশেষ