শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২৬, ০৬:৪৫ বিকাল
আপডেট : ২৭ আগস্ট, ২০২৬, ১১:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টপ এন্ড টি-‌টো‌য়ে‌ন্টি টুর্না‌মে‌ন্টে নিউজিল‌্যান্ড এ' দল‌কে হারা‌লো বাংলাদেশ হাইপারফর‌মেন্স দল

স্পোর্টস ডেস্ক : টানা তিন ম্যাচ জয়ের পর চতুর্থ ম্যাচে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির কাছে হেরেছিল বাংলাদেশ হাইপারফরম্যান্স ইউনিট (এইচপি)। তবে পরের ম্যাচেই কামব্যাক করলো টাইগাররা। টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী নিউজিল্যান্ড ‘এ’ দলকে ২৩ রানে হারালো ইরফান শুক্কুরের দল। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮১ রান তোলে এইচপি। জবাবে শুরুটা ভালো করলেও শেষ পর্যন্ত ১৫৮ রানে থামে নিউজিল্যান্ড ‘এ’ দল।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার জিসান আলমের উইকেট হারায় এইচপি। তবে তিনে নামা আরিফুল ইসলামের সাথে জুটি গড়েন আরেক ওপেনার হাবিবুর রহমান সোহান। দুজনেই করেছেন দারুণ ব্যাটিং। তবে শুরুটা ভালো করলেও ইনিংস বড় করতে পারেননি সোহান। ২১ বলে ২৬ রান করে ফিরেছেন তিনি।

তবে টুর্নামেন্টে নিজের দ্বিতীয় ফিফটি তুলে নিয়েছেন আরিফুল। গত ম্যাচে একটু ধীরগতির ব্যাটিং করা ডানহাতি এই ব্যাটার এদিন ছিলেন বেশ সাবলীল। তার ব্যাট থেকে এসেছে এইচপির ইনিংসের সর্বোচ্চ ৭১ রান। ৪৮ বলের ইনিংসটিতে ৭টি বাউন্ডারির সাথে ২টি ছক্কা মেরেছেন তিনি।

গত দুই ম্যাচে বড় রানের দেখা না পাওয়া সাব্বির ছিলেন এদিন দুর্দান্ত। শুরুতে ইনিংস মেরামতের দিকে নজর দিয়েছেন ডানহাতি এই ব্যাটার। এরপর সময় যত গড়িয়েছে ততই আক্রমণাত্মক ব্যাটিং করেছেন তিনি। তুলে নিয়েছেন টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে নিজের দ্বিতীয় ফিফটি। শেষ পর্যন্ত ৩৬ বলে ৬ বাউন্ডারি ও ২ ছক্কায় ৬২ রান করে অপরাজিত ছিলেন তিনি।

Advertisement

নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে দুটি উইকেট শিকার করেছেন ম্যাথিউ ফিশার।

রান তাড়ায় শুরুটা ভালো করেছিল নিউজিল্যান্ড ‘এ’ দল। ওপেনিং জুটিতে ২.৫ ওভারে ৩০ রান তোলে তারা। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে ম্যাক্স চু ও ম্যাথিউ বয়েল করেন আক্রমণাত্মক ব্যাটিং। তবে বাংলাদেশকে ম্যাচে ফেরান স্পিনার রাকিবুল হাসান। দুজনকেই ফেরান তিনি। ৩৩ বলে ৪৪ রান করেন চু, আর বয়েলের ব্যাট থেকে আসে ২২ বলে ৩১ রান।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড ‘এ’ দল। জশ ক্লার্কসনের ২২ বলে ২৫ রানের ইনিংসটি শুধু তাদের হারের ব্যবধান কমাতে পেরেছে। এইচপির হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন রিপন মন্ডল ও রাকিবুল হাসান।

  • সর্বশেষ