শিরোনাম
◈ নেপাল-তিব্বতের বন্যা-ভূমিধসে নিখোঁজ প্রায় দেড় হাজার, কোন দেশের কতজন ◈ সৌদি আরবে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যার শঙ্কা, ‘রেড অ্যালার্ট’ জারি ◈ ১০ দিন বৃষ্টির পূর্বাভাস, ঢাকাসহ দেশে ঝোড়ো হাওয়ার শঙ্কা ◈ আদানি চুক্তি থেকে জুলাই সনদ, সংসদের তৃতীয় অধিবেশনে আলোচনায় যেসব ইস্যু ◈ সচিবালয়ের ১৯ তলায় শিক্ষা মন্ত্রণালয়ে তিন সাপ, আতঙ্কিত কর্মকর্তারা! (ভিডিও) ◈ রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশনের সৌজন্য সাক্ষাৎ ◈ একসঙ্গে দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস ◈ মোংলায় বন্দরে এআইয়ে যেভাবে ধরা পড়ে যন্ত্রাংশের নামে আসা খণ্ডিত বিলাসবহুল গাড়ি! ◈ নেপালে আকস্মিক বন্যার কারণ কী? সেখানে এত পর্যটক কেন গিয়েছিলেন? ◈ আমিনবাজারের ময়লা থেকে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে চীন, বস্তিবাসীর আবাসনে ১০ হাজার কোটি টাকা বিনিয়োগে সম্মতি

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২৬, ০৩:৪০ দুপুর
আপডেট : ২৭ আগস্ট, ২০২৬, ০৩:৪০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

অ‌ভি‌নেতা সালমান খানের সঙ্গে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দি‌লেন পা‌কিস্তা‌নের সা‌বেক ক্রিকেটার শোয়েব আখতার!

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের প্রাক্তন তারকা পেসার শোয়েব আখতার তাঁর গতিময় বোলিংয়ের পাশাপাশি স্পষ্টভাষী মন্তব্যের জন্যও সর্বদা চর্চায় থাকেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে শোয়েব এক আশ্চর্যজনক তথ্য প্রকাশ করে জানান, যখন ভারত ও পাকিস্তানের সম্পর্ক স্বাভাবিক ছিল, তখন তিনি হিন্দি চলচ্চিত্র জগতে যোগ দেওয়ার কথা ভেবেছিলেন। শুধু তাই নয়, বলিউড ভাইজান সালমান খানও তাঁকে একটি ছবিতে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন।

গ্যাংস্টার' ও সলমনের ছবির প্রস্তাব 

তামিশ হাশমির শো-তে কথা বলতে গিয়ে শোয়েব আখতার জানান, শোয়েবকে বিখ্যাত হিন্দি ছবি 'গ্যাংস্টার'-এ একটি রোলের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে তিনি স্পষ্ট করেন যে, ইমরান হাশমির অভিনীত চরিত্রটির জন্য নয়, অন্য একটি রোলের জন্য তাঁকে অ্যাপ্রোচ করা হয়েছিল।

সালমান খানের অফার: সলমন খান নিজেও তাঁকে একটি চলচ্চিত্রে কাজ করার অফার দেন, কিন্তু শোয়েব সেই প্রস্তাবও প্রত্যাখ্যান করেন।

কেন বলিউডের অফার ফিরিয়েছিলেন শোয়েব?

চলচ্চিত্র জগতে পা না দেওয়ার পেছনে একাধিক কারণ ব্যাখ্যা করেছেন এই পাকিস্তানি স্পিডস্টার।

দুই জগতের মধ্যে ভারসাম্য রক্ষা: শোয়েব বলেন, ‘আমি একই সাথে দুটো দুনিয়ায় বাঁচতে পারতাম না। বছরে ৬-৭ মাস ক্রিকেট খেলা আর বাকি সময় শুটিং করা অসম্ভব ছিল। একদিকে ফিটনেসের সমস্যা, অন্যদিকে ছবি হিট করানোর বিশাল মানসিক চাপ— ক্যামেরা ও লাইটের জন্য আমি এসব করতে প্রস্তুত ছিলাম না।

বিতর্ক ও গসিপ এড়ানো: তিনি হাসিমুখেই জানান, অভিনয় জগতে এলে মিডিয়া ও নেটিজেনরা অহেতুক তাঁর নাম বিভিন্ন অভিনেত্রীদের সঙ্গে জুড়ে গুঞ্জন শুরু করত।

সলমনের তুলনায় আমি কিছুই নই 

সালমান খানের প্রশংসায় পঞ্চমুখ হয়ে শোয়েব জানান, শারীরিকভাবে তাঁকে কিছুটা সালমানের মতো দেখতে লাগলেও মনের দিক থেকে সালমান অনেক বড় মানুষ। শোয়েবের কথায়, ‘সালামন আমার চেয়ে অনেক ভালো মানুষ। উনি অত্যন্ত দানশীল, প্রচুর মানুষকে সাহায্য করেন এবং সামাজিক কাজ করেন। ওঁর জায়গায় আমি কিছুই নই।’

উল্লেখ্য, ইতিপূর্বে এক প্রশ্নের জবাবে শোয়েব জানিয়েছিলেন, যদি ভবিষ্যতে কখনও তাঁর জীবনের ওপর বায়োপিক তৈরি হয়, তবে তিনি পর্দায় সালমান খানকেই নিজের চরিত্রে দেখতে চান।

  • সর্বশেষ