শিরোনাম
◈ দে‌শে সার সংকট আছে নাকি নেই? ◈ ভূমিকম্প, হিমবাহ নাকি ভারী বৃষ্টি : ভয়াবহ বন্যার কারণ খুঁজতে দিশাহারা নেপাল ◈ ইরানে আরও বেশি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণ ও স্থাপনের কাজ পুরোদমে চলছে ◈ দুই ক্রিকেটারের সঙ্গে কোচ গম্ভীরের ব্যবহার নিয়ে মুখ খুললেন প্রাক্তন তারকা ◈ নেপালে পাহাড়ি ঢলে নিখোঁজ ৩৮৪ পর্যটক, তালিকায় নেই কোনো বাংলাদেশি ◈ জ্বালানি সংকটে শিল্পকারখানায় সৌরবিদ্যুতের দিকে ঝুঁকছেন উদ্যোক্তারা, উৎপাদনক্ষমতা ছাড়িয়েছে ৬০০ মেগাওয়াট ◈ পোশাকের বৈশ্বিক বাজার বদলাচ্ছে, তাল মেলাতে পারছে না বাংলাদেশ ◈ জাতীয় কবি কাজী নজরুলের মৃত্যুবার্ষিকী আজ ◈ দুদিন পরেই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে ◈ স্কুলশিক্ষার্থী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ মামলা

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২৬, ১০:১৬ দুপুর
আপডেট : ২৭ আগস্ট, ২০২৬, ১০:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চোটে ‌ক্রিকেট ক্যারিয়ার আ‌গেই শেষ, ১২ বছর পর স্কুলের বিরুদ্ধে মামলা সাবেক অ‌স্ট্রেলিয়ান খে‌লোয়া‌ড়ের

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট ক্যারিয়ার থেমে গেছে আগেই, এবার সেই ক্যারিয়ার থামিয়ে দেওয়ার যাত্রার শুরুর দিনের হিসাব চাইলেন উইল পুকোভস্কি। ২০১৪ সালে স্কুলে অস্ট্রেলিয়ান রুলস ফুটবলের অনুশীলনে মাথায় চোট পাওয়ার ঘটনায় মেলবোর্নের বেসরকারি স্কুল ব্রাইটন গ্রামার স্কুলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটার। স্কুলের বিরুদ্ধে করা মামলাটি এখনো বিচারাধীন অবস্থায় রয়েছে। ----‌ডেইলি ক্রিকেট

আইনি নথিতে পুকোভস্কির পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে, অনুশীলনে জ্ঞান হারানোর পরও তাঁকে যথাযথভাবে মাঠ থেকে সরিয়ে নেওয়া হয়নি। বরং জ্ঞান ফেরার কিছুক্ষণ পরই তাঁকে আবার অনুশীলনে ফিরতে বলা হয়। ওই ঘটনার পর কয়েক মাস স্কুলে যেতে পারেননি পুকোভস্কি। তাঁর দাবি, ক্যারিয়ারে ভোগা ১৩টি কনকাশনের মধ্যে ২০১৪ সালের ঘটনাটিই ছিল প্রথম।

চলতি বছরের শুরুতে লর্ডস ট্যাভার্নার্সের এক অনুষ্ঠানে সেই দিনের স্মৃতি তুলে ধরেছিলেন পুকোভস্কি। তিনি বলেন, “আমাকে আক্ষরিক অর্থেই সাইডলাইনে নিয়ে যাওয়া হয়েছিল। এরপর আমার একমাত্র স্মৃতি হলো, কোচ এসে আমাকে বলছেন, ‘তুমি কি অনুশীলন চালিয়ে যেতে চাও?’ আমি বললাম, ‘হ্যাঁ’। এরপর সারা দিন অনুশীলন করেছি।

সেই চোট নিয়ে তিনি আরও বলেন, 'দিনটি সম্ভবত আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। কারণ ওই দিনের পর থেকে আমি আর কখনো আগের মতো অনুভব করিনি। আমি এমন একজন ছিলাম, যে যেকোনো কিছু করার জন্য সবকিছু উজাড় করে দিত। আর এরপর দীর্ঘ সময় ধরে মূলত সোফায় বসে কিছুই করিনি।

২০২১ সালে ভারতের বিপক্ষে সিডনি টেস্টে ৬২ রান করে আন্তর্জাতিক অভিষেক হয়েছিল পুকোভস্কির। তবে একমাত্র টেস্টের পর চোট ও বারবার কনকাশনের কারণে আর জাতীয় দলে থিতু হতে পারেননি তিনি। শেষপর্যন্ত, ২০২৫ সালের এপ্রিলে মাত্র ২৭ বছর বয়সে চিকিৎসকদের পরামর্শে পেশাদার ক্রিকেট থেকে অবসর নেন তিনি।

  • সর্বশেষ