শিরোনাম
◈ ভূমিকম্প, হিমবাহ নাকি ভারী বৃষ্টি : ভয়াবহ বন্যার কারণ খুঁজতে দিশাহারা নেপাল ◈ ইরানে আরও বেশি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণ ও স্থাপনের কাজ পুরোদমে চলছে ◈ দুই ক্রিকেটারের সঙ্গে কোচ গম্ভীরের ব্যবহার নিয়ে মুখ খুললেন প্রাক্তন তারকা ◈ নেপালে পাহাড়ি ঢলে নিখোঁজ ৩৮৪ পর্যটক, তালিকায় নেই কোনো বাংলাদেশি ◈ জ্বালানি সংকটে শিল্পকারখানায় সৌরবিদ্যুতের দিকে ঝুঁকছেন উদ্যোক্তারা, উৎপাদনক্ষমতা ছাড়িয়েছে ৬০০ মেগাওয়াট ◈ পোশাকের বৈশ্বিক বাজার বদলাচ্ছে, তাল মেলাতে পারছে না বাংলাদেশ ◈ জাতীয় কবি কাজী নজরুলের মৃত্যুবার্ষিকী আজ ◈ দুদিন পরেই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে ◈ স্কুলশিক্ষার্থী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ মামলা ◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২৬, ০৯:৫৯ সকাল
আপডেট : ২৭ আগস্ট, ২০২৬, ০৯:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডিসেম্বরে আফগানিস্তা‌নে তিন দল নি‌য়ে প্রিমিয়ার লিগ

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তান প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি (এপিএলটি-২০) দীর্ঘ বিরতির পর আবারও মাঠে ফিরছে। আগামী ২৭ ডিসেম্বর শুরু হতে যাওয়া টুর্নামেন্টটির দ্বিতীয় সংস্করণে এখন পর্যন্ত তিনটি ফ্র্যাঞ্চাইজির নাম ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

দুবাইয়ে জমকালো এক অনুষ্ঠানে ফ্র্যাঞ্চাইজিগুলোর নাম ও পরিচয় প্রকাশ করা হয়। দল তিনটি হলো—অ্যাক্সেল ইউনাইটেড কাবুল, বালখ জওয়ানান ও কান্দাহার ওয়ারিয়র্স। একই অনুষ্ঠানে উন্মোচন করা হয়েছে টুর্নামেন্টের ট্রফিও। যার নাম দেওয়া হয়েছে কোহ-ই-জাফর ট্রফি।এপিএল টি-টোয়েন্টির প্রথম সংস্করণের খেলোয়াড় নিবন্ধন শুরু হবে ৩০ আগস্ট। এরপর ২৭ সেপ্টেম্বর হবে খেলোয়াড় ড্রাফট। টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি ও ভেন্যু এখনো ঘোষণা করা হয়নি।

এসিবি চেয়ারম্যান মিরওয়াইস আশরাফ লিগের যাত্রাকে আফগান ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, ’আজ আফগান ক্রিকেটের জন্য একটি ঐতিহাসিক দিন। আমাদের প্রথম ফ্র্যাঞ্চাইজিগুলো এবং কোহ-ই-জাফর ট্রফির উন্মোচন ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে—এমন একটি লিগ গড়ে তোলার আমাদের অভিন্ন লক্ষ্যকে প্রতিফলিত করে।’

ফ্র্যাঞ্চাইজিগুলো স্থানীয় ক্রিকেটারদের উন্নয়নে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে। জওয়ানান শব্দের অর্থ যুবক। নামের সঙ্গে মিল রেখে বালখ জওয়ানান উত্তর আফগানিস্তানের প্রতিভাবান ক্রিকেটারদের খুঁজে বের করে তাদের পেশাদার ক্রিকেটের সুযোগ করে দিতে চায়। অন্যদিকে কান্দাহার ওয়ারিয়র্স আক্রমণাত্মক ক্রিকেটের পরিচয় তৈরি করার পাশাপাশি নিজেদের অঞ্চলের সমর্থকদের সঙ্গে শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার লক্ষ্য জানিয়েছে।

প্রথম ঘোষণায় এপিএল টি-টোয়েন্টিকে পাঁচ দলের টুর্নামেন্ট করার কথা জানিয়েছিল এসিবি। সে সময় পাক্তিয়া ও নানগারহার প্রতিনিধিত্বকারী আরও দুটি ফ্র্যাঞ্চাইজির কথা ছিল। তবে এখন পর্যন্ত ওই দুটি দলের বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসেনি। ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, এসিবি বাকি দুই ফ্র্যাঞ্চাইজি নিশ্চিত করতে এখনো আলোচনা চালিয়ে যাচ্ছে।

এপিএল টি-টোয়েন্টির প্রথম আসর হয়েছিল ২০১৮ সালে সংযুক্ত আরব আমিরাতে। সেই সংস্করণে বালখ লিজেন্ডস প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল। এবার সেই লিগই নতুন কাঠামো ও নতুন ফ্র্যাঞ্চাইজি নিয়ে ফেরার অপেক্ষায়।

  • সর্বশেষ