শিরোনাম
◈ ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের রাজা, স্বাগত জানালেন রাষ্ট্রপতি ◈ গ্যাস সংকট মোকাবিলায় রেশনিংয়ের সিদ্ধান্ত, উদ্যোক্তারা আনতে পারবেন ভোলার গ্যাস ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে দ্বিতীয় টে‌স্টে ইচ্ছে করেই এমন পিচ বানিয়েছে অস্ট্রেলিয়া : সু‌নীল গাভাস্কার ◈ চেন্নাই সুপার কিং‌সের ২৫ শতাংশ মালিকানা চেয়ে বসলেন ধোনি: না বলে দিলো সিএসকে, সম্পর্ক তলানিতে   ◈ সায়দাবাদে এসি বাসের জন্য আলাদা টার্মিনাল তৈরির সিদ্ধান্ত ◈ খুচরা বিক্রেতাদের সার বিক্রি অব্যাহত রাখতে নির্দেশ সরকারের ◈ আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.), দেশজুড়ে নানা আয়োজন ◈ মিয়ানমারে সহিংসতা-নির্যাতনে বিপর্যস্ত মানুষ, রোহিঙ্গাদের অবস্থা আরও ভয়াবহ: জাতিসংঘ ◈ ‘উপহার’ হিসেবে বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া: প্রবাসীকল্যাণমন্ত্রী ◈ রংপুরে চার হত্যা: ‘ধর্ষণের আলামত’ নিয়ে ডোম-চিকিৎসকের বক্তব্যে ভিন্নতা

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২৬, ০৯:৩৭ সকাল
আপডেট : ২৬ আগস্ট, ২০২৬, ১১:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইমরান খান‌কে এশিয়া টেস্ট একাদশের অধিনায়ক বাছলেন ভার‌তের ওয়া‌সিম জাফর, জায়গা পেলেন না ধোনি 

স্পোর্টস ডেস্ক : দূরদর্শী অধিনায়ক এবং অসাধারণ নেতা হিসেবে ইমরান খানকে পাকিস্তানের সর্বকালের সেরা ক্রিকেটারদের অন্যতম ধরা হয়। ১৯৯২ সালে ৩৯ বছর বয়সে তাঁর নেতৃত্বেই প্রথমবার ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান। এর ফলে বিশ্বকাপ ট্রফি জেতা সবচেয়ে বেশি বয়সী অধিনায়ক হওয়ার নজিরও গড়েছিলেন তিনি। কিন্তু ২০২৬ সালে সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতির মধ্যে রয়েছেন ইমরান। বর্তমানে তিনি কারাগারে বন্দি।

২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার পর ক্ষমতাচ্যুত হন ৭৩ বছরের ইমরান। এরপর একাধিক মামলায় তাঁকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।  -- আজকাল

ইমরানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় একাধিক প্রাক্তন ক্রিকেটার এবং তাঁর ঘনিষ্ঠরা পাকিস্তান সরকারের কাছে চিঠি লিখেছেন। কিংবদন্তি অলরাউন্ডারের যাতে যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হয়, সেই আবেদন জানানো হয়েছে।

এই পরিস্থিতিতে নিজের ইউটিউব চ্যানেলে এশিয়ার সর্বকালের সেরা টেস্ট একাদশ নিয়ে কথা বলতে গিয়ে প্রাক্তন ভারতীয় ব্যাটার ওয়াসিম জাফর জানান, তাঁর দলের অধিনায়ক হবেন ইমরান খান। সহ অধিনায়ক হিসেবে তিনি বেছে নিয়েছেন শচীন তেন্ডুলকরকে। তবে জাফরের একাদশে সবচেয়ে বড় চমক উইকেটকিপার নির্বাচন। 

কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনিকে বাদ দিয়ে তিনি জায়গা দিয়েছেন ঋষভ পন্থকে। জাফর বলেন, 'টেস্ট ম্যাচের জন্য আমার অধিনায়ক হবেন ইমরান খান। সহ অধিনায়ক শচীন তেন্ডুলকর। এমএস ধোনি? আমার মনে হয়, আমার দলে ধোনি থাকবেনই না। ঋষভ পন্থ আমার দলে জায়গা করে নেবেন।

ইমরানের চিকিৎসার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে ২২ জন প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেট অধিনায়কের আবেদনকেও সমর্থন করেছেন জাফর। তিনি জানান, ইমরানকে উন্নত চিকিৎসা দেওয়া ন্যূনতম মানবিক দায়িত্ব। তিনি পাকিস্তানের গর্ব। বিশ্বকাপ জেতানো এই কিংবদন্তি ক্রিকেটার চাইলে ইংল্যান্ড বা অন্য কোথাও গিয়ে স্থায়ীভাবে বসবাস করতে পারতেন। কিন্তু তিনি সেটা করেননি। বরং নিজের দেশের পরিস্থিতির উন্নতির জন্য লড়াই করেছেন। 

জাফর আরও বলেন, নয়ের দশকের ক্রিকেটাররা এখনও ইমরানকে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা নেতা হিসেবে মনে করেন। তাঁর বোলিং, ব্যাটিং এবং নেতৃত্ব, সবকিছুই ছিল অসাধারণ। অক্সফোর্ডে শিক্ষিত ইমরান দেশের জন্য অনেক কিছু করেছেন এবং একজন আদর্শ ব্যক্তিত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

ইমরানের সঙ্গে নিজের একমাত্র সাক্ষাতের কথাও স্মরণ করেন জাফর। ২০০৬ সালে তাঁর সঙ্গে দেখা হয়েছিল বলে জানান প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। সেই সময় তাঁরা ইমরানের প্রতিষ্ঠিত শওকত খানুম হাসপাতালও পরিদর্শন করেছিলেন।জাফরের মতে, হাসপাতালটি অসাধারণ একটি প্রতিষ্ঠান। যেখানে দরিদ্র মানুষ বিনামূল্যে অথবা অত্যন্ত কম খরচে চিকিৎসা পান। তাঁর মতে, ইমরান দীর্ঘ সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকতে না পারা আসলে সেই দেশেরই দুর্ভাগ্য।

  • সর্বশেষ