শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২৬, ১১:১১ দুপুর
আপডেট : ২৫ আগস্ট, ২০২৬, ১১:১১ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

নারী এশিয়া কাপ শুরুর আগে পাকিস্তান দলে ধাক্কা

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপ শুরুর ঠিক আগে চোটের ধাক্কা লাগল পাকিস্তান দলে। হাঁটুর চোটে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন  উইকেটকিপার-ব্যাটার নাজিহা আলভি। তার জায়গায় সুযোগ পেয়ে গেলেন আরেক ব্যাটার সাদাফ শামস।

বিবৃতিতে সোমবার এই খবর জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পরীক্ষানিরীক্ষার পর জানা গেছে, বাম হাঁটুর পেছনের দিকে চোট পেয়েছেন নাজিহা। পুনর্বাসন প্রক্রিয়া সেরে মাঠে ফিরতে তার প্রায় চার সপ্তাহের মতো সময় লেগে যাবে।  

নাজিহা চোট পাওয়ায় রিজার্ভ থেকে মূল স্কোয়াডে সুযোগ পেয়েছেন সাদাফ। ২০২৩ সালে টি-টোয়েন্টি অভিষেকের পর থেকে এখন পর্যন্ত ১২টি ম্যাচ খেলেছেন তিনি। তবে ২০২৪ সালের অক্টোবরের পর আর এই ফরম্যাটে মাঠে নামা হয়নি।

অবশ্য ওয়ানডেতে দারুণ ছন্দে রয়েছেন সাদাফ। চলতি বছর ৯টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে নিজের প্রথম সেঞ্চুরি ও চার ফিফটির সৌজন্যে ৪৮৮ রান করেছেন ২৭ বছর বয়সী টপ-অর্ডার ব্যাটার।

Advertisement

দুবাইয়ে আগামী ২৮ আগস্ট শুরু হবে নারীদের এশিয়া কাপ। টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্টের পর্দা নামবে ১৩ সেপ্টেম্বর। এ’ গ্রুপে ভারত, থাইল্যান্ড ও হংকংয়ের সঙ্গে রয়েছে পাকিস্তান। আগামী ১ সেপ্টেম্বর থাইল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে পাকিস্তানের টুর্নামেন্ট। পরে ৫ তারিখ ভারত ও ৭ তারিখ হংকংয়ের মুখোমুখি হবে ফাতিমা সানার নেতৃত্বাধীন দল।

এশিয়া কাপে পাকিস্তানের স্কোয়াড 

ফাতিমা সানা (অধিনায়ক), আয়েশা জাফর, ইমান নাসির, আইমান ফাতিমা, গুল
 ফিরোজা, মোমিনা রিয়াসাত, মুনিবা আলি (উইকেটকিপার), নাশরা সান্ধু, সাদিয়া ইকবাল, সাইরা জাবিন, শাওয়াল জুলফিকার, তুবা হাসান, উম্মে হানি, ওয়াহিদা আখতার, সাদাফ শামস
রিজার্ভ: তাসমিয়া রুবাব, হুমনা বিলাল, মাহাম আনিস

  • সর্বশেষ