শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২৬, ০৭:৩৪ সকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ম্যাকাই টেস্টে ভয়াবহ বিপর্যয়, ১২ রানেই ৫ উইকেট হারাল বাংলাদেশ

ম‍্যাকাইয়ে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে নেমে ভয়াবহ বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। অজি পেসার মিচেশ স্টার্কের তোপের মুখে ১২ রানের মধ্যে ৫ উইকেট হারিয়েছে টাইগাররা। এর মধ্যে রানের খাতাই খুলতে পারেননি বাংলাদেশের চার ব্যাটার।

ম‍্যাচের প্রথম বলেই উইকেট নেন স্টার্ক। স্টাম্পে থাকা ফুল লেংথ ডেলিভারি পিচ করার পর বেরিয়ে যাচ্ছিল। লেগে খেলার চেষ্টায় আগেভাগেই ব‍্যাটের মুখ ক্লোজ করে ফেলেন সাদমান ইসলাম। ব‍্যাটের কানায় লেগে ক‍্যাচ যায় গালিতে। সেখানে কোনো ভুল করেননি ক‍্যামেরন গ্রিন। গোল্ডেন ডাকের তেতো স্বাদ পান সাদমান। 

প্রথম ওভারে সাদমানকে ফেরানোর পরপর দুই বলে দুই উইকেট নেন স্টার্ক। তার তোপের মুখে তানজিদ হাসানের পর ফিরে যান নাজমুল হোসেন শান্ত। অফ স্টাম্পের বাইরের বলে ব‍্যাট চালিয়ে দিয়ে তৃতীয় স্লিপে বাউ ওয়েবস্টারের হাতে ধরা পড়েন তানজিদ। পরের বলে আম্পায়ার্স কলে এলবিডব্লিউ হয়ে যান শান্ত। 

ক্রিজে নেমেই দুটি চার মেরেছিলেন মুমিনুল হক। খেলছিলেন আস্থার সঙ্গে। তবে তিনিও টিকতে পারেননি না বেশিক্ষণ। মিচেল স্টার্কের ব‍্যাটে বল চালিয়ে দিয়ে আউট হন বাঁহাতি এই টপ অর্ডার ব‍্যাটসম‍্যান। অফ স্টাম্পের বাইরের প্রায় ইয়র্কার লাইনের বলে ব‍্যাট পেতে দেন তিনি। ব‍্যাটের কানায় লেগে বল যায় গালিতে। ঝাঁপিয়ে পড়ে ক‍্যাচ নেন বাউ ওয়েবস্টার।

Advertisement

আগের বলে সহজ ক‍্যাচ দিয়েও বেঁচে গিয়েছিলেন লিটন দাস। থার্ড স্লিপে ক‍্যাচ নিতে পারেননি বাউ ওয়েবস্টার। পরের বলেই রিভিউয়ে সফল হয় অস্ট্রেলিয়া। স্রেফ চার ওভারের মধ‍্যে পাঁচ উইকেট নেন স্টার্ক!

ডারউইনে স্বপ্নময় চার দিন কাটানো বাংলাদেশের জন‍্য ম‍্যাকাই টেস্টের শুরুটা হরো দুঃস্বপ্নের মতো। আউট হওয়া পাঁচ ব‍্যাটসম‍্যানের চারজনই রানের খাতা খুলতে পারেননি।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন 

  • সর্বশেষ