শিরোনাম
◈ পেন্টাগনের হিসা‌বে ইরানের বিরুদ্ধে গত ৬ মাসের যু‌দ্ধে ১৮ মা‌র্কিন সেনা নিহত, ৭৫০ এর বে‌শি আহত   ◈ কলকাতার ‘মিনি ঢাকা’য় অগ্নিকাণ্ডের পরও অনিয়মের রমরমা: ‘শিখা ইন’ ট্র্যাজেডির পরও টনক নড়েনি ◈ রাষ্ট্রপতির শপথ আজ, যেসব সড়কে থাকছে যান চলাচলে বিধিনিষেধ ◈ অ‌স্ট্রেলিয়ায় শান্তর অধিনায়কত্বে মুগ্ধ র‌বিচন্দন অশ্বিন, প্রশংসা করলেন তান‌জিদ তামিমেরও  ◈ ফিফা সভাপ‌তি ইনফান্তিনোর বিরুদ্ধে সরব এক সহ-সভাপতি, সিওও-কে বরখাস্ত করে হাঙ্গেরির সমর্থনও হারালেন  ◈ গাবতলী থেকে পুরান ঢাকা হয়ে নারায়ণগঞ্জ রুটে আসছে মেট্রোরেল ◈ মামলা কমিয়ে খেলাপি ঋণ আদায়ে নতুন কৌশল কেন্দ্রীয় ব্যাংকের ◈ পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা ◈ দ্বিপক্ষীয় উন্নয়ন প্রকল্প নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের আলোচনা ◈ আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: ভারপ্রাপ্ত মহাসচিব

প্রকাশিত : ২১ আগস্ট, ২০২৬, ১০:১২ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগামী বছ‌র নারী বিশ্বকাপের শুরু ও ফাইনাল হ‌বে মারাকানা স্টে‌ডিয়া‌মে

স্পোর্টস ডেস্ক : ২০২৭ সা‌লের নারী বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে ব্রাজিলের বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে। ৩২ দলের এই টুর্নামেন্টের সূচি বৃহস্পতিবার প্রকাশ হয়েছে।

এবারই প্রথম নারী বিশ্বকাপের আসর বসতে যাচ্ছে দক্ষিণ আমেরিকায়। ২০২৭ সালের ২৪ জুন স্বাগতিক ব্রাজিলের ম্যাচ দিয়ে শুরু হবে আসর। চলবে ২৫ জুলাই পর্যন্ত। একই মাঠে হবে ফাইনাল। যে আঙিনায় ১৯৫০ সালে পুরুষ বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে উরুগুয়ের বিপক্ষে হেরে হৃদয় ভেঙেছিল ব্রাজিলিয়ানদের।

নারী বিশ্বকাপের দশম আসরের ম্যাচগুলো হবে মোট আটটি শহরে। প্রতিটি শহরে অন্তত সাতটি করে ম্যাচ হবে, এবং কমপক্ষে একটি করে নকআউট পর্বের ম্যাচ হবে, নিশ্চিত করেছে ফিফা।

ব্রাসিলিয়া, পোর্তো আলেগ্রে, রেসিফে ও সালভাদোর শেষ ষোলোর ম্যাচ আয়োজন করবে এবং বেলো হরিজন্তে, ফর্তালেজা, রিও দে জেনেইরো ও সাও পাওলোয় হবে কোয়ার্টার-ফাইনালের ম্যাচ। সাও পাওলো ও রিওতে হবে সেমি-ফাইনাল।

স্টকহোমের রাসুন্দা স্টেডিয়াম ও পাসাদেনার রোজ বোলের পর, ইতিহাসের কেবল তৃতীয় স্টেডিয়াম হিসেবে মারাকানায় পুরুষ ও নারী বিশ্বকাপের ফাইনাল হবে।

চূড়ান্ত সূচি এ বছরের শেষ দিকে প্রকাশ করা হবে।

মেয়েদের ফুটবল বিশ্বকাপে আগের ৯ আসরে সর্বোচ্চ চারবার চ্যাম্পিয়ন হয়েছে যুক্তরাষ্ট্র।

টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন স্পেন। গতবার তারা একের পর এক চমক জাগিয়ে, ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ট্রফি উঁচিয়ে ধরে। পুরুষ ফুটবলে সর্বোচ্চ পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল মেয়েদের ফুটবলে এখনও বিশ্বকাপ জিততে পারেনি। ২০০৭ আসরে রানার্সআপ হওয়া তাদের সর্বোচ্চ সাফল্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়