শিরোনাম
◈ নিজের গ্যাস মাটির নিচে রেখে এলএনজি আমদানির মাফিয়াতন্ত্র: জ্বালানি খাতের অন্ধকার চিত্র(ভিডিও) ◈ তারেক রহমান ব্রিকসও এড়িয়ে যেতে পারেন ◈ ফ্লাইওভারে উঠতে গিয়ে বিপাকে পিংক বাস, এগিয়ে এলেন পুরুষচালক ◈ শ্রীলঙ্কার বিপক্ষে গল টে‌স্টে বড় জয় ভারতের ◈ প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট ৬৬ দশমিক ৩ শতাংশ মানুষ: ডপলার রিসার্চের জরিপ ◈ ৪ দিন খাবার ও পানি ছাড়া সাগরে ভাসছিলেন ৩০০ মার্কিন সেনা, অতঃপর... ◈ রাষ্ট্রপতি নির্বাচনে এমপিদের ভোটদান নিয়ে ইসির ৯ নির্দেশনা ◈ ১৩ পুলিশ কর্মকর্তাকে বদলি ও পদায়ন ◈ মিয়ানমারের বিবৃতি কি রোহিঙ্গা সংকট আরও জটিল করে তুলল? ◈ সাশ্রয়ী দামে স্মার্টফোন দিতে সরকারের নতুন পরিকল্পনা

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২৬, ১০:১৩ রাত
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

শ্রীলঙ্কার বিপক্ষে গল টে‌স্টে বড় জয় ভারতের

স্পোর্টস ডেস্ক : এক ওভারে তিন উইকেট, তাতেই ম্যাচের ভাগ্য লিখে দিলেন মানভ সুথার। লাঞ্চের পর তার ঘূর্ণিতেই মাত্র চার বলের ব্যবধানে তিন উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় শ্রীলঙ্কা। এরপর আর গল টেস্টে আর ফিরতে পারেনি স্বাগতিকরা। শেষ পর্যন্ত ১৬৫ রানে হারিয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ভারত।
 
প্রথম ইনিংসে ৪৬২ রান করে অলআউট হয় ভারত। জবাবে শ্রীলঙ্কা ব্যাট করতে নেমে থামে যায় ২৮৪ রানে। দ্বিতীয় ইনিংসে ভারত ১৯৩ রানে গুটিয়ে গেলে ৩৭২ রানের লক্ষ্য পায় লঙ্কানরা। সেই লক্ষ্য তাড়া করতে গিয়ে সুথারের ঘূর্ণিতে ২০৬ রানেই শেষ হয়ে যায় তাদের ইনিংস। ফলে বড় জয় নিয়ে সিরিজে এগিয়ে গেল ভারত।

পঞ্চম দিনের শুরুতে ১৭৫ রানে ৬ উইকেট নিয়ে ব্যাটিং শুরু করে শ্রীলঙ্কা। ধনঞ্জয়া ডি সিলভা ও সোনাল দিনুশার ৯৫ রানের জুটিতে জয়ের আশা জেগেছিল স্বাগতিকদের। তবে রবীন্দ্র জাদেজা ধনঞ্জয়াকে ৫৯ রানে ফেরানোর পর প্রতিরোধ ভাঙতে শুরু করে।

লাঞ্চের পর ভারতের মূল অস্ত্র হয়ে ওঠেন সুথার। ১৯৯ রানে ৬ উইকেট থেকে ৯ উইকেটে পরিণত হয় শ্রীলঙ্কার স্কোরবোর্ড। দিনুশা ৮৪ রানে ফিরতেই পরের বলে প্রভাত জয়াসুরিয়াকে বোল্ড করেন সুথার। হ্যাটট্রিকের সুযোগ তৈরি হলেও লাহিরু কুমারা তা ঠেকান। 

তবে পরের ওভারে কুমারাকেও ফিরিয়ে নিজের ফাইফার পূর্ণ করেন বাঁহাতি এই স্পিনার।
এরপর কেশারা নুয়াস্থাকে ২০ রানে বোল্ড করে ম্যাচে নিজের দশম উইকেট তুলে নেন সুথার। আর শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস শেষ হয়ে যায় ২০৬ রানেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়