শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট ৬৬ দশমিক ৩ শতাংশ মানুষ: ডপলার রিসার্চের জরিপ ◈ ৪ দিন খাবার ও পানি ছাড়া সাগরে ভাসছিলেন ৩০০ মার্কিন সেনা, অতঃপর... ◈ রাষ্ট্রপতি নির্বাচনে এমপিদের ভোটদান নিয়ে ইসির ৯ নির্দেশনা ◈ ১৩ পুলিশ কর্মকর্তাকে বদলি ও পদায়ন ◈ মিয়ানমারের বিবৃতি কি রোহিঙ্গা সংকট আরও জটিল করে তুলল? ◈ সাশ্রয়ী দামে স্মার্টফোন দিতে সরকারের নতুন পরিকল্পনা ◈ রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক ◈ নবম পে স্কেলের গেজেট কবে, যা জানা গেল ◈ ভারত স্বার্থ-শর্ত ছাড়া আমন্ত্রণ জানালে স্বাগত জানাবে বাংলাদেশ: রিজভী ◈ রাষ্ট্রপতি নির্বাচনে অভ্যস্ত নয় ইসি, তবে প্রক্রিয়ায় কোনো গ্যাপ থাকবে না: সিইসি

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২৬, ০৬:২৮ বিকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৭:২৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইসি‌সি ব‌্যা‌টিং র‌্যা‌ঙ্কিং‌য়ে ক্যারিয়ার সেরা শান্ত, ৮৪ ধাপ এগোলেন তামিম

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে ব্যাট হাতে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। চমৎকার ইনিংসের পুরস্কার তিনি পেয়েছেন আইসিসির কাছ থেকে। ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে উঠে গেছেন বাংলাদেশ অধিনায়ক। 

যথারীতি বুধবার ছেলেদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইনে জেতার পর র‍্যাঙ্কিংয়েও বাজিমাত করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। --‌টি স্পোর্টস

ব্যাটিংয়ের সুযোগ পাওয়া একমাত্র ইনিংসে ৮৪ রানের ঝকঝকে ইনিংস খেলে ৯ ধাপ এগিয়ে ২০ নম্বরে উঠেছেন শান্ত। প্রায় দশ বছরের ক্যারিয়ারে এটি তার সেরা র‍্যাঙ্কিং। তার নামের পাশে এখন ৬৫৯ রেটিং পয়েন্ট।

শান্তর সৌজন্যে এখন সেরা বিশে বাংলাদেশের দুজন ব্যাটার। আগের মতো ১৮ নম্বর অবস্থান ধরে রেখেছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম।

এছাড়া ডারউইনে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নেমে প্রথম সেঞ্চুরি করে ৮৪ ধাপ লাফ দিয়েছেন তানজিদ হাসান তামিম। বাঁহাতি ওপেনার আপাতত আছেন ৮৮ নম্বরে।

ম্যাচের দুই ইনিংসে ৪৯ ও ৩২* রানের ইনিংস খেলে ৫ ধাপ এগিয়ে ৩১ নম্বরে উঠেছেন মুমিনুল হক। প্রথম ইনিংসে করা ৬৫ রানের সৌজন্যে ৫ ধাপ এগিয়ে ৫৯ নম্বরে জায়গা করে নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। 

শীর্ষস্থানে এসেছে পরিবর্তন। বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে ব্যর্থতার পর ৩ ধাপ গিয়ে ৪ নম্বরে নেমে গেছেন ট্রাভিস হেড। ফলে চতুর্থবারের মতো এক নম্বরে উঠেছেন হ্যারি ব্রুক। পরের দুটি স্থানে স্টিভেন স্মিথ ও জো রুট।

বোলারদের তালিকায় বড় লাফ দিয়েছেন হাসান মাহমুদ। প্রথম ইনিংসে ৬ উইকেটের পর দ্বিতীয়বার ৩ সাফল্য নিয়ে ২৬ ধাপ লাফিয়ে এখন ৩৮ নম্বরে ২৬ বছর বয়সী পেসার। এছাড়া দ্বিতীয় ইনিংসে নেওয়া ৫ উইকেটের সৌজন্যে ৩ ধাপ এগিয়ে এখন ২৪ নম্বরে মিরাজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়