শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২৬, ০৬:৩৫ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেস্ট ক্রিকে‌টে ছক্কার সেঞ্চুরিতে দ্রততম ঋষভ পান্ত

স্পোর্টস ডেস্ক : লাহিরু কুমারার বলে দারুণ এক পুল শটে ফাইন লেগের ওপর দিয়ে বল সীমানাছাড়া করলেন ঋষভ পান্ত। সেই ছক্কাতেই ৫৩ বলে ক্যারিয়ারের ২০তম টেস্ট হাফ সেঞ্চুরি পূর্ণ করার পাশাপাশি গড়লেন অনন্য এক কীর্তি। টেস্ট ক্রিকেটে দ্রুততম ব্যাটার হিসেবে ১০০ ছক্কার মাইলফলক স্পর্শ করলেন ভারতের এই বাঁহাতি ব্যাটার।

শ্রীলঙ্কার বিপক্ষে গলে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে মঙ্গলবার ক্যারিয়ারের ১০০তম টেস্ট ছক্কা পূর্ণ করেন পান্ত। এই মাইলফলকে পৌঁছাতে তিনি খেলেছেন মাত্র ৪,৯১৮ বল।

পান্তের আগে টেস্টে ১০০ বা তার বেশি ছক্কার কীর্তি গড়েছেন অ্যাডাম গিলক্রিস্ট, ব্রেন্ডন ম্যাককালাম ও বেন স্টোকস। তবে তাদের কারও এত কম বলে ছক্কার সেঞ্চুরি ছিল না। গিলক্রিস্টের লেগেছিল ৬,৫৭৮ বল। ম্যাককালাম ও স্টোকস যথাক্রমে ৯,৭৫৬ ও ৯,০৪২ বল খেলেছিলেন।

টেস্টে এখন পর্যন্ত ১৩৮ ছক্কা নিয়ে সর্বোচ্চ ছক্কার মালিক বেন স্টোকস। তবে ছক্কার গতি বিবেচনায় সবার ওপরে পান্ত। টেস্টে গড়ে প্রতি ৪৯.২ বলে একটি করে ছক্কা মেরেছেন তিনি। প্রতি ৬৭.৯২ বলে একটি ছক্কা মেরে এই তালিকায় দ্বিতীয় অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটার গিলক্রিস্ট। ম্যাককালাম ও স্টোকসের ক্ষেত্রে এই হার যথাক্রমে ৯৩.৩৯ ও ৯০.০৫ বল।

ভারতের হয়ে টেস্টে সর্বোচ্চ ছক্কার তালিকাতেও এখন এককভাবে শীর্ষে পান্ত। ১০০ ছক্কা নিয়ে তিনি পেছনে ফেলেছেন বীরেন্দর শেবাগ (৯০), রোহিত শর্মা (৮৮) ও রবীন্দ্র জাদেজাকে (৮২)।

ফিফটি করার পর অবশ্য ইনিংস বড় করতে পারেননি পান্ত। ৬৯ বলে ৬৬ রান করে ফিরে গেছেন এই ব্যাটার। পান্ত ফিরলেও শক্ত অবস্থানে ভারত। চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে লঙ্কানদের বিপক্ষে তাদের লিড ছাড়িয়ে গেছে সাড়ে তিনশো রান।

  • সর্বশেষ