শিরোনাম
◈ রোমানিয়া-বুলগেরিয়াসহ ৪ দেশের বাংলাদেশিদের যে বিষয়ে সতর্ক করল দূতাবাস ◈ অ‌স্ট্রেলিয়ার বিরু‌দ্ধে দ্বিতীয় টেস্ট শ‌নিবার, প্রথম দিনের টিকিট বিক্রি শেষ চার‌দিন আ‌গেই ◈ এবার কোচ হ‌লেন সা‌বেক ক্রিকেটার র‌বিচন্দ্রন অশ্বিন ◈ ভারতের নতুন কূটনৈতিক সংকট শেখ হাসিনা ◈ টেস্ট জেতার পর এবার অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয়ের প্রত্যাশা বাংলাদেশ দ‌লের ◈ অরুণাচল গোপন দখলে চীন, ভারতীয় সেনাকে টহলে বাধা ◈ বাংলাদেশ-পাকিস্তান-আফগানিস্তান আবারও ভারতের অংশ হবে: ভারতের যোগগুরু রামদেব ◈ অস্ট্রেলিয়ার হারকে ‘লজ্জাজনক’ বলা ঠিক নয়,এতে বাংলাদেশকে অসম্মান করা হয়: উসমান খাজা ◈ প্রতিদিন ৫৫ কোটি টাকার বিদ্যুৎ খাচ্ছে ব্যাটারিচালিত রিকশা ◈ অসমাপ্ত মেগা প্রকল্পে বাড়ছে ব্যয়ের বোঝা, কঠিন চ্যালেঞ্জে সরকার

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২৬, ১০:৩৫ দুপুর
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

সা‌বেক ক্রিকেটার ম‌্যাথু হেইডেন অস্ট্রেলিয়া দলে তিন পরিবর্তনের পরামর্শ দিলেন 

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের কাছে ৯ উইকেটের হারে অস্ট্রেলিয়ার ক্রিকেটে এখন অস্ট্রেলিয়া দলে চলছে ভুল খোঁজার পালা। ডারউইন টেস্টে ব্যাটিং ব্যর্থতার পর একাদশে পরিবর্তনের দাবি উঠেছে জোরেশোরে। এবার সেই তালিকায় নতুন মাত্রা যোগ করলেন সাবেক অজি ওপেনার ম্যাথু হেইডেন। ওপেনিংয়ে জেক ওয়েদারাল্ডকে সরিয়ে ট্রাভিস হেডকে তিন নম্বরে খেলানোর পাশাপাশি ম্যাট রেনশকে ফেরানোর পরামর্শ দিয়েছেন তিনি।

প্রথম টেস্টে অস্ট্রেলিয়া দলের ব্যাটিং ছিল বেশ হতাশাজনক। প্রথম ইনিংসে মাত্র ১৯৮ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে ক্যামেরন গ্রিনের ১০৪ রানের লড়াকু সেঞ্চুরি সত্ত্বেও অজিরা থামে ২৮৪ রান করেই। ফলে বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় মাত্র ৫৭ রান। শেষ পর্যন্ত মাত্র এক উইকেট হারিয়েই সেই লক্ষ্য পেরিয়ে যায় বাংলাদেশ। ------- ডেইলি ক্রিকেট

চ্যানেল সেভেনকে এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে হেইডেন বলেন, ‘আগে ঠিক করতে হবে, আমরা কাদের ওপর গুরুত্ব দিচ্ছি এবং কোথা থেকে শুরু করছি। সেটা কি একজন ওপেনার, নাকি তিন নম্বর জায়গা? তিন নম্বর জায়গাটিই সবচেয়ে বড় প্রশ্ন। মার্নাস লাবুশেন দুই বছর ধরে এই ধরনের ফর্মের মধ্যে আছে। রাতারাতি কী বদলে যাবে?

হেডকে তিন নম্বরে নামানোর পক্ষে তাঁর যুক্তি, ‘আমি হলে ট্রাভিস হেডকে তিন নম্বরে খেলাতাম। এরপর ওপেনিং নিয়ে নতুন করে ভাবতাম, নতুন কাউকে সুযোগ দিতাম। ওপরে আমি অভিজ্ঞতা চাই। আমি ম্যাট রেনশকে দেখতে চাই। অন্তত ১২ মাস ধরে আমি এটা বলে আসছি। আমার মনে হয়, সে ম্যাচ খেলার জন্য পুরোপুরি প্রস্তুত।

হেইডেনের চোখে আরেকটি বিকল্প স্যাম কনস্টাস। তবে পাঁচ টেস্টে মাত্র ১৬.৩০ গড় এবং সাম্প্রতিক ঘরোয়া ফর্মের কারণে তাঁর ফেরার পথও সহজ নয়। ওয়েদারাল্ড প্রথম টেস্টে দুই ইনিংসে করেন মাত্র ২৩ রান। লাবুশেনের ব্যাট থেকে আসে মাত্র ৩২। বিপরীতে গ্রিনের সেঞ্চুরি তাঁকে একাদশে ধরে রাখার শক্তিশালী কারণ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে, গত শেফিল্ড শিল্ড মৌসুমে ৪৯.৯০ গড়ে রেনশ করেন ৪৯৯ রান। বাংলাদেশের বিপক্ষে তাঁর স্পিনও বাড়তি বিকল্প হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়