শিরোনাম
◈ টান টান উত্তেনার ফাইনা‌লে দ্য হান্ড্রেডে প্রথম শিরোপা জিতলো ম্যানচেস্টার সুপার ◈ কঠোর শর্ত পেরিয়ে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের ওষুধ শিল্প, বাড়ছে রফতানির সম্ভাবনা ◈ শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে প্রত্যর্পণ আবেদন, ‘কোন স্ট্যাটাসে আছেন জানি না’: চিফ প্রসিকিউটর ◈ স্পেনের সেউতায় শত শত অভিবাসনপ্রত্যাশীর বিক্ষোভ, আছেন বাংলাদেশিরাও: আশ্রয়ের দাবিতে সোচ্চার ◈ কারাগার ভাঙার দুই বছর পরও অধরা ৫১৯ বন্দী, পরিচয় মিলছে না ১৮২ জনের ◈ সিলেট মাজার এলাকায় অভিনেতা সমু চৌধুরীর উত্তেজিত আচরণ, ছড়িয়ে পড়েছে ভিডিও ◈ ছয় মাসে বিএনপি সরকারের কার্যক্রম: অর্জন, চ্যালেঞ্জ ও আগামী পরিকল্পনা ◈ আমার ক‌্যা‌রিয়া‌রে  সর্বকালের সেরা ছি‌লেন শচীন টেন্ডুলকার: শো‌য়েব আখতার ◈ ম‌্যান‌চেস্টার সি‌টি‌কে হা‌রি‌য়ে কমিউনিটি শিল্ড চ্যাম্পিয়ন আর্সেনাল ◈ ঢাকা ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত, জানা গেল উৎপত্তিস্থল ও মাত্রা

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২৬, ১০:৫৩ দুপুর
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

দ‌ক্ষিণ আ‌ফ্রিকায় আগামী বছর ২ অক্টোবর হ‌তে পা‌রে ওয়ান‌ডে বিশ্বকাপ, মহাত্মা গাঁন্ধী‌কে শ্রদ্ধা জানানোর উদ্যোগ নি‌চ্ছে আইসিসি

স্পোর্টস ডেস্ক : পরের বছর এক দিনের বিশ্বকাপ হওয়ার কথা অক্টোবর-নভেম্বরে। আইসিসির ভাবনা ২ অক্টোবর থেকে এই প্রতিযোগিতা শুরু করার। এখনও আনুষ্ঠানিক ঘোষণা না হলেও ‘ক্রিকবাজ’ ওয়েবসাইটের দাবি, দক্ষিণ আফ্রিকার মাটিতে মহাত্মা গাঁধীকে শ্রদ্ধা জানাতেই এই উদ্যোগ নেওয়া হতে পারে।

২ অক্টোবর মহাত্মা গাঁধীর জন্মবার্ষিকী। পরের বছর দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে এবং নামিবিয়াতে হবে বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকায় ২১ বছর কাটিয়েছেন গাঁধী। সে দেশের সঙ্গে নিবিড় যোগাযোগ ছিল তাঁর। ভারতের স্বাধীনতা আন্দোলনের পুরোধা, শান্তি এবং অহিংস আন্দোলনের জনক গাঁধীকে শ্রদ্ধা জানাতেই ২ অক্টোবর বিশ্বকাপ শুরু করতে চাইছে আইসিসি। গোটা বিশ্বের টালমাটাল পরিস্থিতির মুখে দাঁড়িয়ে ক্রিকেটের মাধ্যম শান্তির বার্তা ছড়িয়ে দিতেই এমন কাজ করতে পারে আইসিসি। -- আনন্দবাজার

প্রথমে আইসিসি ঠিক করেছিল ৮ অক্টোবর, শুক্রবার থেকে এই প্রতিযোগিতা শুরু হবে। তার আগে ১ থেকে ৭ অক্টোবর আয়োজন করা হবে প্রস্তুতি ম্যাচ। তবে সেই পরিকল্পনায় কিছু পরিবর্তন হয়েছে। আনুষ্ঠানিক যে সূচি প্রকাশিত হবে তাতে ২ অক্টোবর থেকে বিশ্বকাপ শুরু হওয়ার সম্ভাবনা। তার আগে প্রস্তুতি ম্যাচগুলি আয়োজন করে ফেলা হবে। ফাইনাল হওয়ার কথা ২১ নভেম্বর, রোববার। অর্থাৎ ১৪ দেশের বিশ্বকাপ চলবে ৫০ দিন ধরে।

সম্প্রতি বিশ্বকাপের ১২টি মাঠের নাম ঘোষণা করেছে আইসিসি। দক্ষিণ আফ্রিকার আটটি শহর, জিম্বাবোয়ের তিনটি এবং নামিবিয়ার রাজধানী উইন্ডহোয়েক শহরে হবে ম্যাচ। বিশ্বকাপের ফরম্যাটেও পরিবর্তন আনা হয়েছে। প্রথমে যোগ্যতা অর্জন পর্ব, তার পর সুপার ১২, পরে সুপার সেভেন পর্ব আয়োজন করা হবে। এর পর থাকবে সেমিফাইনাল এবং ফাইনাল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়