স্পোর্টস ডেস্ক : পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি। তার পেনাল্টি মিসের খেসারত দিয়েছে তার দল ইন্টার মিয়ামি। শনিবার (১৬ আগস্ট) শীর্ষে থাকা ন্যাশভিল এসসির কাছে ৪-১ গোলে হেরেছে দলটি। মিয়ামিও হ্যাটট্রিক করেছে হারের। এই নিয়ে টানা তিন ম্যাচে হারল দলটি।
২৩ মিনিটে ১-১ সমতা ফেরানোর সুযোগ ছিল মিয়ামির সামনে। কিন্তু স্পট কিক থেকে মেসির শট ঠেকিয়ে দেন ন্যাশভিলের গোলরক্ষক ব্রায়ান শোয়েক। বল যায় তার ডান দিকে নিচ দিয়ে। ফিরতি সুযোগে গোল করেন সের্হিও রেগিলন। তবে ভিডিও পর্যালোচনায় দেখা যায়, মেসির পেনাল্টির সময় বক্সে ঢুকে গিয়েছিলেন তিনি। সেই গোল বাতিল হয়ে যায়।
মেসি এই নিয়ে টানা তিন পেনাল্টি মিস করলেন। বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে দুটি পেনাল্টি মিস করেছিলেন তিনি। একটি গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষে, অন্যটি শেষ ষোলোয় মিশরের বিপক্ষে। এমএলএসে প্রায় এক বছর পর মেসি প্রথমবারের মতো পেনাল্টি মিস করলেন। ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বরে সবশেষ পেনাল্টি মিস করেছিলেন তিনি।