শিরোনাম
◈ বাংলা‌দেশ দলের পারফর‌মেন্স ইস‌্যু‌তে রি‌কি পন্টিংয়ের কাঠগড়ায় প‌্যাট কামিন্স ও নির্বাচকরা ◈ শিক্ষকসংকট কাটাতে অবসরপ্রাপ্ত শিক্ষক ও বিশেষজ্ঞদের নিয়ে পুল গড়ছে জাতীয় বিশ্ববিদ্যালয় ◈ শরীরে পুরুষ হরমোনের আধিক্য, দুই বাংলাদেশি অ্যাথলেট স্থায়ীভাবে নিষিদ্ধ ◈ ১৮ আগস্ট থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে এআই ‘অটো ফাইন সিস্টেম’ ◈ ভারতীয় ক্রিকেট বো‌র্ডের প্রধান নির্বাচকের দৌড়ে জহির খান ◈ বিভ্রান্ত করবেন না, সঠিক পরিকল্পনা আনুন বাস্তবায়ন করব: বিরোধীদলের উদ্দেশে প্রধানমন্ত্রী ◈ শিক্ষার্থীদের ব্যাংক হিসাবে বাড়ছে সঞ্চয়, জুনে নতুন হিসাব ১ লাখ ১৮ হাজার ◈ শেখ মুজিবকে হত্যার আগে অস্থির ছিল বাংলাদেশ, ঘটেছিল যেসব ঘটনা ◈ গুলিভর্তি ব্যাগ নিয়ে শাহজালাল বিমানবন্দর পার আশিয়ান গ্রুপের চেয়ারম্যান, দায়িত্বে থাকা দুই স্ক্রিনারের বিরুদ্ধে শাস্তির সুপারিশ ◈ বিএনপি ৩১ দফা দেয়, পূরণ করে ৩২ দফা পর্যন্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২৬, ১১:০৮ রাত
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বাংলা‌দেশ দলের পারফর‌মেন্স ইস‌্যু‌তে রি‌কি পন্টিংয়ের কাঠগড়ায় প‌্যাট কামিন্স ও নির্বাচকরা

স্পোর্টস ডেস্ক : অ‌স্ট্রেলিয়ার ডারউইন টেস্টে কার্যত ব্যাকফুটে অস্ট্রেলিয়া। শুক্রবা‌রের শেষ সেশনের ব্যাটিং বাদ দিলে কোনো সেশনেই বাংলাদেশের ওপর ছড়ি ঘোরাতে পারেনি অজিরা। উল্টো পুরো তিন দিন অজিদের ওপর কর্তৃত্ব ফলিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। অস্ট্রেলিয়ার এই হাল দেখে অধিনায়ক প্যাট কামিন্সের দিকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন সাবেক অধিনায়ক রিকি পন্টিং। তার প্রশ্ন, টস জিতে কামিন্স কেন আগে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন। টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে ১৯৮ রানে অলআউট হয়ে যায় অজিরা।

শুক্রবার সকালে এসইএন রেডিওতে পন্টিং বলেন, ‘অস্ট্রেলিয়ার আগে ব্যাট করার সিদ্ধান্ত দেখে আমি অবাক হয়েছিলাম। বিশেষ করে বাংলাদেশ প্রস্তুতি ম্যাচে মাত্র ৫৪ রানে অলআউট হওয়ার পরও এই সিদ্ধান্ত আমাকে ভাবিয়েছে। সকালে ওই উইকেটে অস্ট্রেলিয়ার পেসারদের মোকাবিলা করা প্রায় অসম্ভব হয়ে উঠতে পারত। অস্ট্রেলিয়া ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পর অনেকেই ভ্রু কুঁচকেছিল। তবে আপনি টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়ার পর সবাই-ই এমন (বাংলাদেশের) বোলিং আক্রমণের বিপক্ষে ১৯০-এর চেয়ে বেশি রান আশা করে।

এর আগে, সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় স্টিভ স্মিথও কামিন্সের সিদ্ধান্ত নিয়ে নিজের অনিশ্চয়তার কথা জানান। তিনি বলেন, ‘আমি গতকালের কথায় ফিরে যাব। ছেলেরা ভেবেছিল উইকেটটা খুব শক্ত। কিন্তু সকালে এসে দেখলাম, সম্ভবত শিশিরের কারণে এটি কিছুটা স্যাঁতসেঁতে ছিল। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে উইকেট অবশ্যই শক্ত হয়েছে। তবে এটি যদি আবার নরম হয়, তাহলে ব্যাটিং করা কঠিন হতে পারে।

শুধু কামিন্স নয়, অস্ট্রেলিয়ার দল নির্বাচন নিয়েও প্রশ্ন করেছেন পন্টিং। অস্ট্রেলিয়া কয়েকজন নতুন ব্যাটারকে সুযোগ না দেওয়ার সিদ্ধান্তেরও সমালোচনা করেছেন এই কিংবদন্তি। তিনি বলেন, ‘বিশেষ করে টপ অর্ডারে আমরা যে টেকনিক্যাল সমস্যা ও দুর্বলতাগুলো দেখেছি, সেগুলোর কোনো অজুহাত হতে পারে না। এই দুই ম্যাচে অস্ট্রেলিয়ার তরুণ প্রতিভাদের কয়েকজনকে যাচাই করার সুযোগ ছিল বলেই আমি মনে করি।

পন্টিং আরো বলেন, ‘আমি জানি আমাদের তরুণ ব্যাটারদের শেফিল্ড শিল্ডের পরিসংখ্যান খুব ভালো নয়। কিন্তু আমার মনে হয় শুধু পরিসংখ্যান দিয়ে বিচার করলে হবে না। কিছুটা গভীর দৃষ্টি কাজে লাগিয়ে প্রতিভার ভিত্তিতে খেলোয়াড় বেছে নিতে হবে। কারণ বর্তমানে আমাদের দলে যারা আছে, তাদের পারফরম্যান্স কয়েক বছর ধরেই টেস্ট ক্রিকেটের মানের সঙ্গে যাচ্ছে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়