শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

৫৩ বছর আগে পদ্মশ্রী পুরস্কা‌রের জন্য নির্বাচিত, বয়স ৮৮, এখ‌নো হাতে পাননি কিংবদন্তী ক্রিকেটার!

আইসি‌সি চেয়ারম‌্যা‌ন জয় শাহ'র (বা‌য়ে) স‌ঙ্গে যোগা‌যোগ কর‌ছেন সা‌বেক ক্রিকেটার ফারুখ ইঞ্জি‌নিয়ার

স্পোর্টস ডেস্ক : যখন পদ্মশ্রী সম্মানের জন্য নাম ঘোষিত হয়েছিল, তখন তিনি মধ্য তিরিশে। ভারতের জার্সিতে নিয়মিত ক্রিকেট খেলতেন। তারপর ক্রিকেট ছেড়েছেন। ঘটনার পর কেটে গিয়েছে ৫৩ বছর। কিংবদন্তি ক্রিকেটার ফারুখ ইঞ্জিনিয়ারের এখন বয়স ৮৮। ভারত ছেড়ে বর্তমানে ইংল্যান্ডে থাকেন। কিন্তু এখনও তিনি সেই পদ্মশ্রী পুরস্কার হাতে পাননি! অবশেষে সেই আক্ষেপ নিয়ে মুখ খুললেন প্রাক্তন ক্রিকেটার।

ভারতের হয়ে ৪৬টি টেস্ট খেলেছেন ফারুখ। ২৬১১ রান করেছেন। পাশাপাশি ৫টি ওয়ানডেও খেলেছেন। ১৯৬১ থেকে ১৯৭৫ পর্যন্ত ভারতের জার্সিতে নিয়মিত ক্রিকেট খেলেছেন। প্রায় ৫৩ বছর আগে তাঁকে জানানো হয়েছিল, পদ্মশ্রী সম্মানের জন্য তাঁর নাম নির্বাচিত হয়েছে। --- সংবাদপ্রতি‌দিন

সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে ফারুখ বলছেন, “তখন পুরস্কারের কথা ঘোষণা করা হয়, আমি তখন ইংল্যান্ডে খেলছিলাম। আমাদের টিম ম্যানেজার হেমু অধিকারী আমাকে খবরটা জানান। বিভিন্ন সংবাদপত্রেও খবর ছাপা হয়। কিন্তু আমার সঙ্গে কেউ কখনও এই নিয়ে যোগাযোগই করেনি। আমি আজও সেই পুরস্কার পাওয়ার জন্য অপেক্ষা করছি।

তিনি জানান, “আমি হেমুকে বলেছিলাম, সরকার তো কিছু জানাল না। উনি বলেছিলেন, সরকার থেকে আমাকে চিঠি পাঠানো হবে। কিন্তু আজ পর্যন্ত কিছু পাইনি।

ফারুখ আরও বলেন, আমি জানি না কার সঙ্গে যোগাযোগ করতে হবে। আমি এটা ভেবে বহু বছর অপেক্ষা করেছি যে সরকারের কেউ আমাকে ফোন করবে। আমি একসময় অরুণ জেটলিকে (প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও প্রাক্তন বিসিসিআই সহ-সভাপতি) বিষয়টা জানাই। তারপর আমি জয় শাহকেও (আইসিসি চেয়ারম্যান) চিঠি লিখি। গত মাসে তিনি আমাকে জানান সাহায্য করবেন। ৫০ বছর কেটে গিয়েছে। তাই আরও একবার চেষ্টা করলাম। আমার বয়স এখন ৮৮। আশা করি, তাড়াতাড়ি পুরস্কার পেয়ে যাব।

  • সর্বশেষ