শিরোনাম
◈ দেশে গ্যাসের তীব্র সংকটের কারণ কী এবং সমাধানে কী করছে সরকার? ◈ তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরির পর মিরাজ-হাসানের প্রতিরোধ, অস্ট্রেলিয়ার বিপক্ষে চালকের আসনে বাংলাদেশ ◈ ‘দেশকে নতুন পথে নিতে বিপ্লব দরকার’, ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের (ভিডিও) ◈ একযোগে বাধ্যতামূলক অবসরে ৪৯ পুলিশ পরিদর্শক ◈ তারেক রহমানের দিল্লি সফর নিয়ে মরিয়া ভারত, সম্পর্ক স্বাভাবিক করতে চলছে জোর কূটনৈতিক তৎপরতা! ◈ সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: নিহত বেড়ে ৮ ◈ শোরুমে সাড়ে ৪ ঘণ্টা নাচ-গান, কফি ও গোসলের পর ৪.৭১ লাখ টাকার কেটিএম নিয়ে উধাও! ◈ একাধিক সেনা সদস্যের সমুদ্রে ঝাঁপ: ইরান যুদ্ধের প্রভাবে ২৫০ দিন সমুদ্রে মার্কিন রণতরী, খাদ্য-পানি সংকটে নাবিকরা ◈ চামড়া ছিলে ফরিদাকে ৫০ টুকরো করেন লাইলী, বের হলো আরও লোমহর্ষক তথ্য ◈ ইরান কতদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে?

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২৬, ০৩:১৩ দুপুর
আপডেট : ১৪ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরির পর মিরাজ-হাসানের প্রতিরোধ, অস্ট্রেলিয়ার বিপক্ষে চালকের আসনে বাংলাদেশ

প্রথম দিনের মতো ডারউইনের টেস্টের দ্বিতীয় দিনটিও বাংলাদেশ কাটাল দারুণ। ওপেনার তানজিদ হাসান তামিমের ঐতিহাসিক সেঞ্চুরি ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নজরকাড়া হাফসেঞ্চুরির সুবাদে চালকের আসনে রয়েছে তারা। তৃতীয় সেশনের শুরুতে ৩ উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়া ফেরার বার্তা দিলেও বাকি সময়ে তাদেরকে হতাশ করে আর কোনো বিপদ ঘটতে দেননি মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ।

শুক্রবার মারারা স্টেডিয়ামে দ্বিতীয় দিনের খেলা শেষে সফরকারীদের সংগ্রহ ১১০ ওভারে ৬ উইকেটে ৩৫১ রান। আগের দিন স্বাগতিকদের মাত্র ১৯৮ রানে গুটিয়ে দেওয়ায় প্রথম ইনিংসে তাদের লিড এখন ১৫৩ রানের। হাতে রয়েছে আরও ৪ উইকেট।

প্রথম দিনের ২৪ ওভারে ১ উইকেটে ৯৬ রান নিয়ে খেলতে নেমেছিল বাংলাদেশ। এদিন খেলা হয়েছে ৮৬ ওভার। টাইগাররা ৫ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে জমা করেছে ২৫৫ রান। সেখানে মূল ভূমিকা রেখেছেন তানজিদ ও শান্ত। আরও অবদান আছে মুমিনুল হক, মুশফিকুর রহিম ও মিরাজের। শুধু তাই নয়, অসাধারণ বোলিংয়ের পর ব্যাট হাতেও আস্থার পরিচয় দিয়েছেন হাসান মাহমুদ।

শেষ সেশনে নতুন বল নিয়ে শুরুর দিকে অস্ট্রেলিয়ার পেসাররা তোপ দাগেন। দলীয় ১১ রানের মধ্যে আউট হন শান্ত, লিটন দাস ও মুশফিক। তবে স্বাগতিকদের ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টায় বাগড়া দিয়েছেন মিরাজ ও হাসান। তাদের অবিচ্ছিন্ন সপ্তম উইকেট জুটির রান ১৪৭ বলে ৪৩। মিরাজ ৭৩ বলে ৩২ ও হাসান ৭৬ বলে ১৩ রানে ক্রিজে আছেন।

দিনের শেষ বলে অবশ্য সাজঘরে ফিরতে পারতেন মিরাজ। মারনাস লাবুশেনের বলে গালিতে তার তোলা নিচু ক্যাচ হাতে জমাতে ব্যর্থ হন ক্যামেরন গ্রিন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়