শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২৬, ১০:৩৮ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টানা ব্যর্থতার পরও নিরাপদ গৌতম গম্ভীরের চাকরি, এবার সিদ্ধান্ত দি‌বে বোর্ড

স্পোর্টস ডেস্ক : পরপর দুই সিরিজ হার। টানা ৬ টি-২০ ম্যাচে জয়হীন। প্রথমবার আয়ারল্যান্ডের মতো দলের বিরুদ্ধে সিরিজ হার-হোয়াইটওয়াশ। ইংল্যান্ডের বিরুদ্ধেও লজ্জার পারফরম্যান্স। টেস্টেও সেই বিশ্রী ক্রিকেট। কয়েক মাস আগে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ হার। কিন্তু এতকিছুর পরও ভারতীয় দলের হেডকোচের পদে ‘সুরক্ষিত’ গৌতম গম্ভীর। আপাতত তাঁর চাকরি যাচ্ছে না। বিসিসিআই তেমনই সিদ্ধান্ত নিয়েছে বলে খবর।

এই মুহূর্তে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বেশ চাপে ভারত। সামনে শ্রীলঙ্কা সিরিজ। সেখানে পা ফসকালেই বিপদ। সম্প্রতি ওয়ানডে-তেও ফর্ম ভালো নেই। টি-টোয়েন্টিতে তো জঘন্য দশা। এত কিছুর পরও গম্ভীরের চাকরি নিরাপদ। সূত্রের খবর, আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের পর বোর্ড পারফরম্যান্স রিভিউ করেছে। এবং ঠিক করা হয়েছে গম্ভীরের চুক্তি ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত রয়েছে। আপাতত তাঁকে সরানো হবে না। তবে আগামী দিনে পাফরম্যান্সের দিকে নজর রাখা হবে। -- সংবাদ প্রতি‌দিন

প্রশ্ন হল, এত খারাপ পারফরম্যান্সের পরও গম্ভীরের চাকরি বেঁচে গেল কীভাবে? বোর্ড সূত্রে দু’টি কারণের কথা বলা হচ্ছে।

প্রথমত, বোর্ডকর্তারা মেনে নিয়েছেন যে ভারতীয় দল এই মুহূর্তে ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে। টেস্ট ও টি-২০ ফরম্যাটে বিরাট কোহলি, রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিনদের মতো তারকারা আর খেলেন না। আরও একাধিক তারকার কেরিয়ার পড়তির দিকে। সেই বিষয়টি গম্ভীরের পক্ষে গিয়েছে। দ্বিতীয় ফ্যাক্টরটি হল, চোট। বোর্ড মনে করছে, শেষ কয়েক মাসে চোট আঘাতে বড্ড বেশি ভুগছে ভারতীয় দল। 

Advertisement

সেই দক্ষিণ আফ্রিকা সিরিজে যেমন শুভমান গিল চোটে পড়েন, তেমনই ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সিরিজেও কার্যত দ্বিতীয় সারির দল নিয়ে গিয়েছে টিম ইন্ডিয়া। এমনকী শ্রীলঙ্কার বিরুদ্ধেও একের পর এক চোট আঘাত জনিত সমস্যা ভোগাচ্ছে ভারতকে। ফলে সেটার প্রভাব পারফরম্যান্সে পড়ছে।

আসলে গম্ভীর জমানায় একের পর এক লজ্জার নজির গড়েছে টিম ইন্ডিয়া। ভারতের টেস্টের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে পরাজয়। দেশের মাটিতে দু’বার চুনকাম। ৬৬ বছর পর ভারত দেশের মাঠে সাতটা টেস্টের মধ্যে পাঁচটা টেস্টে হার। ২৫ বছর পর দুটি মরশুম মিলিয়ে ভারত পাঁচটি টেস্টে হার। 

শ্রীলঙ্কায় গিয়ে ওয়ানডে সিরিজে হার। প্রথমবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডেতে ঘরের মাঠে সিরিজ হার। সদ্য পরপর দুই টি-২০ সিরিজে হোয়াইটওয়াশ। কিন্তু এত কিছুর পরও একটা অ্যাডভান্টেজ রয়েছে তাঁর। সেটা হল আইসিসি টুর্নামেন্টে দলের পারফরম্যান্স। গম্ভীর জমানায় আইসিসি টুর্নামেন্টে অনবদ্য পারফর্ম করছে টিম ইন্ডিয়া।

  • সর্বশেষ