শিরোনাম
◈ এশিয়ান গেম‌সে ক্রিকেটে ভারত-পাকিস্তান লড়াই হ‌বে শুধু পদকের জন‌্য ◈ প্রবাসফেরত কর্মীদের পুনর্বাসনে ১০ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক ◈ আত্মগোপনে থাকা নানক কীভাবে দেশ ছাড়লেন, জানালেন আনন্দবাজারকে ◈ ঢাকার সড়কে অটোরিকশার রাজত্ব : ব্যাটারি চার্জে ৩ হাজার কোটি টাকার অবৈধ লেনদেন ◈ তারেক রহমানের সঙ্গে ছাত্রদলের শীর্ষ পাঁচ নেতার বিদায়ী সাক্ষাৎ, আসছে নতুন কমিটি ◈ রাষ্ট্রপতি হলে কি রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় হয়ে যেতে হয়? ◈ বাংলাদেশে নিজেদের গোপন নেটওয়ার্ক গঠনের চেষ্টা করছে আল-কায়েদা: জাতিসংঘের সতর্কর্তা ◈ বন্ধ হলো সামিটের এলএনজি সরবরাহ, গ্যাস সংকট আরও তীব্র হওয়ার শঙ্কা ◈ র‍্যাবের টিএফআই সেলে পৈশাচিক নির্যাতন: ট্রাইব্যুনালে চিকিৎসকের চাঞ্চল্যকর জবানবন্দি ◈ সবার মতামত নিয়েই সংবিধান সংশোধন ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে: চিফ হুইপ

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২৬, ১০:১৫ দুপুর
আপডেট : ১৪ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হা‌র্দিক পা‌ন্ডিয়া আগামী মৌসুমে কলকাতা নাইটরাইডা‌র্সেই খেলবেন! বড়সড় ইঙ্গিত কর্তৃপ‌ক্ষের

স্পোর্টস ডেস্ক : আইপিএলের আগামী মওশুমে কেকেআরের জার্সিই গায়ে চাপাচ্ছেন হার্দিক পাণ্ডিয়া! বেশ কয়েক দিন ধরে সোশাল মিডিয়ায় এ নিয়ে জল্পনা চলছে। এবার সেই জল্পনা নিজেরাই অনেকগুণ বাড়িয়ে দিল কেকেআর। নাইটদের সোশাল মিডিয়া হ্যান্ডেল থেকে পোস্ট করা হল হার্দিকের ভিডিও। সঙ্গে ইঙ্গিতপূর্ণ ক্যাপশন, ‘অপেক্ষা করুন।

আসলে বুধবার রাতে কেকেআরের সোশাল মিডিয়া হ্যান্ডেলগুলিতে বরুণ চক্রবর্তীর একটি ভিডিও পোস্ট করা হয়। বরুণ এই মুহূর্তে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে নিজের চোট সারাতে ঘাম ঝরাচ্ছেন। হার্দিকও সেখানেই রয়েছেন। 

তিনিও চোট সারাতে বেঙ্গালুরু গিয়েছেন। কেকেআরের পোস্ট করা ভিডিও-তে দেখা যাচ্ছে জিমে কসরত করছেন বরুণ। কয়েক সেকেন্ড বাদেই সেখানে হার্দিকের এন্ট্রি। নাইট স্পিনারের ভারোত্তোলনের ভঙ্গি নকল করে তাঁকে খোঁচা দিলেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক। খুব সাধারণ খুনসুটির ওই ভিডিওটিকেই নাইট সমর্থকরা তাৎপর্যপূর্ণ বলে মনে করেছেন।

আসলে আইপিএলের আগামী মরশুমে হার্দিক পাণ্ডিয়া যে আর মুম্বই ইন্ডিয়ান্সের জার্সি গায়ে চাপাবেন না সেটা একপ্রকার স্পষ্ট। তাঁর কেকেআর যোগ নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। শোনা যায়, গতবছর আইপিএলের শেষদিকেই কেকেআর কর্তৃপক্ষ যোগাযোগ করেছিল মুম্বই ম্যানেজমেন্টের সঙ্গে। রাহানেকে সরিয়ে পাকাপাকিভাবে হার্দিককে নাইট অধিনায়ক করার পরিকল্পনা নাকি সেই সময় থেকেই। কিন্তু রিলায়্যান্সের এজিএম এবং অন্যান্য কারণে কিছু হয়ে ওঠেনি। তবে সম্প্রতি আবারও কেকেআর এবং মুম্বইয়ের মধ্যে বৈঠক হয়েছে। বেশ কয়েক দফায় আলোচনা হয়েছে দুই পক্ষের মধ্যে।

সহ অধিনায়ক রিঙ্কু সিং থাকলেও এখনই তাঁকে নেতা হিসাবে ভাবতে পারছে না নাইট শিবির। সেকারণেই হার্দিক দলে নিয়ে ক্যাপ্টেন করার পরিকল্পনা চলছে। তবে হার্দিকের সঙ্গে কোনও ক্রিকেটারকে ট্রেড করা হবে, নাকি স্রেফ ক্যাশ ডিল হবে তা এখনও স্পষ্ট নয়। তাছাড়া হার্দিককে কিনতে আগ্রহী আরও একাধিক ফ্র্যাঞ্চাইজি। তালিকায় নাম রয়েছে চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালসেরও। তবে হার্দিককে সই করার লড়াইয়ে নাইটরাই এগিয়ে বলে মনে করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়