শিরোনাম
◈ এশিয়ান গেম‌সে ক্রিকেটে ভারত-পাকিস্তান লড়াই হ‌বে শুধু পদকের জন‌্য ◈ প্রবাসফেরত কর্মীদের পুনর্বাসনে ১০ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক ◈ আত্মগোপনে থাকা নানক কীভাবে দেশ ছাড়লেন, জানালেন আনন্দবাজারকে ◈ ঢাকার সড়কে অটোরিকশার রাজত্ব : ব্যাটারি চার্জে ৩ হাজার কোটি টাকার অবৈধ লেনদেন ◈ তারেক রহমানের সঙ্গে ছাত্রদলের শীর্ষ পাঁচ নেতার বিদায়ী সাক্ষাৎ, আসছে নতুন কমিটি ◈ রাষ্ট্রপতি হলে কি রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় হয়ে যেতে হয়? ◈ বাংলাদেশে নিজেদের গোপন নেটওয়ার্ক গঠনের চেষ্টা করছে আল-কায়েদা: জাতিসংঘের সতর্কর্তা ◈ বন্ধ হলো সামিটের এলএনজি সরবরাহ, গ্যাস সংকট আরও তীব্র হওয়ার শঙ্কা ◈ র‍্যাবের টিএফআই সেলে পৈশাচিক নির্যাতন: ট্রাইব্যুনালে চিকিৎসকের চাঞ্চল্যকর জবানবন্দি ◈ সবার মতামত নিয়েই সংবিধান সংশোধন ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে: চিফ হুইপ

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২৬, ১০:১০ দুপুর
আপডেট : ১৪ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এশিয়ান গেম‌সে ক্রিকেটে ভারত-পাকিস্তান লড়াই হ‌বে শুধু পদকের জন‌্য

স্পোর্টস‌ ডেস্ক : এশিয়ান গেমসের শুরুতেই ভারত-পাকিস্তান দ্বৈরথের দেখা মিলছে না। নাগোয়ায় এবারের আসরে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই হতে পারে সরাসরি পদকের জন্য। অর্থাৎ ফাইনাল কিংবা ব্রোঞ্জের (তৃতীয় স্থান নির্ধারণী) লড়াই ছাড়া ভারত-পাকিস্তান মুখোমুখি হওয়ার কোনো সুযোগ নেই।

নাগোয়া এশিয়ান গেমসের এবারের আসর হবে ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর। তবে ক্রিকেট শুরু হবে ১৭ সেপ্টেম্বর, চলবে ৩ অক্টোবর পর্যন্ত। টি-টোয়েন্টি সংস্করণের এই প্রতিযোগিতায় ছেলেদের বিভাগে অংশ নেবে ১০ দল, মেয়েদের বিভাগে ৮টি।

ছেলেদের ক্রিকেটে ভারত ও পাকিস্তান যথাক্রমে শীর্ষ দুই বাছাই। তাদের সঙ্গে বাংলাদেশ ও শ্রীলঙ্কাও সরাসরি জায়গা পেয়েছে কোয়ার্টার ফাইনালে। বাকি ছয় দলকে খেলতে হবে গ্রুপ পর্ব। এই ছয় দলের মধ্যে আছে আফগানিস্তান, নেপাল, হংকং চীন, জাপান, মালয়েশিয়া ও ওমান।

ভারত খেলবে দ্বিতীয় কোয়ার্টার-ফাইনালে, পাকিস্তান প্রথমটিতে। দুই ম্যাচই ২৮ সেপ্টেম্বর। গ্রুপ পর্ব পেরিয়ে আসা দলের বিপক্ষে খেলবে তারা।

সেমি-ফাইনালের সূচিটাও এমনভাবে করা হয়েছে, যাতে ভারত ও পাকিস্তান সেখানে মুখোমুখি হওয়ার সুযোগ না পায়। 

দ্বিতীয় কোয়ার্টার-ফাইনালের বিজয়ী দল খেলবে তৃতীয় কোয়ার্টার-ফাইনালের বিজয়ীর বিপক্ষে। আর প্রথম কোয়ার্টার-ফাইনালের বিজয়ী দল খেলবে চতুর্থ কোয়ার্টার-ফাইনালের বিজয়ীর বিপক্ষে। সেমি-ফাইনাল দুটি হবে ১ অক্টোবর। ফলে ভারত-পাকিস্তান লড়াইয়ের সম্ভাবনা থাকছে কেবল ৩ অক্টোবরের ফাইনাল কিংবা ব্রোঞ্জের পদকের ম্যাচে। অর্থাৎ দেখা হলে লড়াইটা হবে সরাসরি পদকের জন্য।

মেয়েদের ক্রিকেটেও একই চিত্র। ভারত শীর্ষ বাছাই; এরপর শ্রীলঙ্কা, বাংলাদেশ ও পাকিস্তান। কোয়ার্টার ফাইনালে ভারত খেলবে জাপানের বিপক্ষে। জিতলে সেমি-ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে বাংলাদেশ ও হংকং চীনের মধ্যকার ম্যাচের বিজয়ী দল।

অন্যদিকে পাকিস্তানের কোয়ার্টার-ফাইনালের প্রতিপক্ষ থাইল্যান্ড। 

পাকিস্তান জিতলে সেমি-ফাইনালে তাদের সামনে পড়বে শ্রীলঙ্কা অথবা মালয়েশিয়া। তাই মেয়েদের ক্রিকেটেও ভারত-পাকিস্তান মুখোমুখি হওয়ার একমাত্র সুযোগ ফাইনাল অথবা ব্রোঞ্জের পদকের ম্যাচে। এই দুই ম্যাচই হবে ২২ সেপ্টেম্বর।

নাগোয়ার পালোমা মিজুহো স্টেডিয়ামে হবে এশিয়ান গেমসের ক্রিকেটের সব ম্যাচ। ভারত এরই মধ্যে পুরুষ ও নারী দলের স্কোয়াড ঘোষণা করেছে। পুরুষ দলকে নেতৃত্ব দেবেন শ্রেয়াস আইয়ার, আর নারী দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়