শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২৬, ১০:১৯ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

কোন শর্তে আটকে গেলো হার্দিক পা‌ন্ডিয়ার গুজরাটে ফেরার রাস্তা?

স্পোর্টস ডেস্ক : আইপিএলে হার্দিক পাণ্ডিয়ার ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে নতুন জল্পনা। তারকা অলরাউন্ডারের নতুন গন্তব্য নিয়ে নিত্যদিন ভিন্ন খবর ভেসে আসছে। মুম্বই ইন্ডিয়ান্স ছাড়তে আগ্রহী হার্দিক। চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে ট্রেডের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছিল। এর মধ্যেই জানা গিয়েছে, তাঁর পুরনো দল গুজরাট টাইটান্সেও ফেরার প্রস্তাব এসেছিল। তবে অধিনায়কত্বের শর্তই শেষপর্যন্ত সেই সম্ভাবনায় জল ঢেলে দেয়। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গুজরাট টাইটান্স হার্দিককে ফেরানোর বিষয়ে আলোচনা করেছিল। 

এমনকি দলের অধিনায়ক শুভমন গিলের সঙ্গেও বিষয়টি নিয়ে কথা বলা হয়। গিলও হার্দিককে ফেরানোর ব্যাপারে সম্মতি জানিয়েছিলেন। কিন্তু হার্দিকের পক্ষ থেকে অধিনায়ক করার শর্ত সামনে আসতেই ফ্র্যাঞ্চাইজির সিদ্ধান্ত গ্রহণের সঙ্গে যুক্ত প্রত্যেকেই সেই প্রস্তাব খারিজ করে দেয়। -- আজকাল

জানা গে‌ছে, হার্দিককে ফেরাতে ফ্র্যাঞ্চাইজির আপত্তি ছিল না। দলের অধিনায়ক শুভমন গিলের সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছিল। তিনিও ট্রেডের বিষয়ে সম্মতি দিয়েছিলেন। কিন্তু অধিনায়কত্বের শর্ত সামনে আসার পর সকলেই সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তবে হার্দিকের মুখপাত্র এই খবরের একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। 

তাঁর দাবি, হার্দিক নিজে কোনও ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সরাসরি কথা বলেননি। ট্রেড বা দল বদল সংক্রান্ত সমস্ত যোগাযোগই মুম্বই ইন্ডিয়ান্সের মাধ্যমেই হয়েছে। হার্দিকের মুখপাত্র জানিয়েছেন, কোনও ফ্র্যাঞ্চাইজি যদি তাঁর সঙ্গে যোগাযোগ করে থাকে, সেই যোগাযোগও মুম্বই ইন্ডিয়ান্সের মাধ্যমেই হওয়ার কথা।

গুজরাট টাইটান্সের হয়ে হার্দিকের সাফল্য নজরকাড়া। ২০২২ সালে তাঁর নেতৃত্বেই প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাট। পরের মরশুমেও তাঁর নেতৃত্বে ফাইনালে ওঠে দল। এরপরই মুম্বইয়ে পাড়ি দেন হার্দিক। মুম্বই ইন্ডিয়ান্সে ফিরে অবশ্য পরিস্থিতি গুজরাটের মতো সহজ হয়নি। রোহিত শর্মাকে সরিয়ে হার্দিককে অধিনায়ক করার সিদ্ধান্ত মুম্বই সমর্থকদের একটা বড় অংশ ভালভাবে নেয়নি। দলের অন্দরেও অধিনায়ক হিসেবে রোহিত যে মর্যাদা এবং প্রভাব উপভোগ করতেন, হার্দিক এখনও সেই জায়গায় পৌঁছতে পারেননি বলেও দাবি করা হয়েছে।

প্রসঙ্গত, পরের আইপিএলের আগে দল পুনর্গঠনের পথে হাঁটতে পারে মুম্বই। সেই প্রক্রিয়ায় অধিনায়ক হার্দিক সহ বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারকেও ছেড়ে দেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে। সব মিলিয়ে, হার্দিকের পরবর্তী ঠিকানা নিয়ে জটিলতা আরও বাড়ল। গুজরাটে ফেরার সম্ভাবনা থাকলেও, অধিনায়কত্বের শর্ত সেই দরজা আপাতত বন্ধ করে দিয়েছে।

  • সর্বশেষ