শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২৬, ০১:৩৩ রাত
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বাংলাদেশের বিরু‌দ্ধে অস্ট্রেলিয়ার শক্তিশালী একাদশ ঘোষণা

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মাঠে নামার প্রায় ২৪ ঘণ্টা আগেই একাদশ ঘোষণা করেছে স্বাগতিক অ‌স্ট্রেলিয়া। অভিজ্ঞ তিন পেসারের সঙ্গে নাথান লায়নকে নিয়েই পূর্ণ শক্তির দল গড়েছে অজিরা।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় ডারউইনের মারারা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। তবে এই ম্যাচের স্কোয়াড এখনো ঘোষণা করেনি বাংলাদেশ। মূলত বেশকিছু চোটের বিষয়টি মাথায় রেখে একদম শেষ মুহূর্ত পর্যন্তই অপেক্ষা করতে চান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

এদিকে তিন অভিজ্ঞ পেসার স্টার্ক, অধিনায়ক কামিন্স ও হ্যাজলউডের কারণে স্বাগতিকদের একাদশে জায়গা হয়নি আরেক তারকা পেসার বোল্যান্ডের। তাদের সঙ্গে আছেন পেস বোলিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

অন্যদিকে স্পিন ইউনিটের দায়িত্ব সামলাবেন অজিদের কিংবদন্তি অফ-স্পিনার লায়ন। তার সঙ্গে ট্রাভিস হেড ও বাউ ওয়েবস্টারকে হাত ঘুরাতে দেখা যেতে পারে।

ওপেনিংয়ে হেড ও জ্যাক ওয়েদারাল্ডের পাশাপাশি টপ-অর্ডারে আছেন অভিজ্ঞ স্মিথ। এ ছাড়া উইকেটকিপার-ব্যাটার অ্যালেক্স ক্যারিকে ছয় নম্বরে দেখা যেতে পারে। তবে প্রথম টেস্টের জন্য ঘোষিত ১৩ জনের স্কোয়াড থেকে বোল্যান্ড ও জশ ইংলিস একাদশে সুযোগ পাননি।

প্রথম টেস্টের জন্য অস্ট্রেলিয়ার একাদশ: জ্যাক ওয়েদারাল্ড, ট্রাভিস হেড, মার্নাস ল্যাবুশেন, স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), বাউ ওয়েবস্টার, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, নাথান লায়ন, জশ হ্যাজলউড।

  • সর্বশেষ