শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২৬, ১০:১৫ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ সফর বাতিল করলো ভারত?

স্পোর্টস ডেস্ক : আগামী সেপ্টেম্বরের শুরুতে বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলার কথা ভারতের। তবে বিরাট কোহলিদের ঢাকায় আসা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এরই মাঝে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে ভারত। এর মধ্য দিয়ে বাংলাদেশ সফর এক প্রকার বাতিলই করেছে বলে খবর ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের।

আগামী ১৩, ১৫ ও ১৭ সেপ্টেম্বর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারতের বিপক্ষে মাঠে নামবে আফগানিস্তান। এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। ভারতের সায় নিয়েই সূচি ঠিক করেছে বলে জানিয়েছে তারা। --- ডেইলি ক্রিকেট

এসিবির বিবৃতির পর বিসিসিআইয়ের কাছে বিষয়টি নিয়ে জানতে চেয়েছিল ক্রিকবাজ। তবে তাদের প্রশ্নের কোন উত্তর দেয়নি বিসিসিআই। পরে ক্রিকবাজ প্রতিবেদন করেছে, এসিবির বিবৃতির ফলে ভারতের বাংলাদেশ সফর কার্যত বাতিল হয়ে গেছে। যদিও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি বিসিসিআই।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতের বিপক্ষে ছয় ম্যাচের জন্য ১ থেকে ১৩ সেপ্টেম্বর সময় নির্ধারণ করেছিল। এই সময়ের মধ্যেই আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি খেলবে শ্রেয়াস আইয়াররা। যা বিসিবির নির্ধারণ করার সুচির সাথে সাংঘর্ষিক।

এসিবি জানিয়েছে, ‘যদিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এই আয়োজন নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি, তবে আফগানিস্তানের ভারত সফরের নির্ধারিত তারিখ ও ভেন্যুগুলোর আনুষ্ঠানিক নিশ্চয়তা হিসেবে এসিবি চিঠি জারি করছে। যাতে মিডিয়া স্বত্বাধিকারীরা ওই সময়সূচির ভিত্তিতে অগ্রিম পরিকল্পনা, সময় নির্ধারণ ও প্রযোজনা সংক্রান্ত আয়োজন, ব্যয় ও সরঞ্জাম বরাদ্দ, প্রচারণামূলক কার্যক্রম এবং অন্যান্য আনুষঙ্গিক প্রস্তুতি এগিয়ে নিতে পারেন।

গতকাল যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছিলেন, ভারতের বাংলাদেশ সফর নিশ্চিত করতে কাজ করছে সরকার। ইতোমধ্যে নাকি দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। ফলে দুই দেশের সরকারের তরফ থেকে শেষ মুহূর্তে কোন নির্দেশনা আসলে পরিস্থিতি পাল্টে যেতে পারে। তবে সময় হাতে আছে খুব কম...মাত্র তিন সপ্তাহ। এর মধ্যেই যা করার করতে হবে বাংলাদেশকে।

  • সর্বশেষ