শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২৬, ১১:৫৬ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

গোটা প‌রিবার‌কে প্রা‌ণে মে‌রে ফেলার হুম‌কি দি‌য়ে সৌরভ গাঙ্গু‌লি ও স্ত্রী ডোনা‌কে চিঠি! সোশ্যাল মিডিয়া জুড়ে তোলপাড় 

স্পোর্টস ডেস্ক : আচমকাই হুমকি চিঠি পেলেন সা‌বেক ক্রিকেটার সৌরভ গাঙ্গু‌লি এবং স্ত্রী ডোনা। খুব স্বাভাবিকভাবেই ঘটনাটি জানাজানি হওয়ার পরেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির তরফ থেকে আসা এই চিঠিতে সৌরভ এবং তার গোটা পরিবারকে শেষ করে দেওয়ার কথা লেখা রয়েছে সরাসরি।

সৌরভ গঙ্গোপাধ্যায় পরিবার সূত্র থেকে খবর পাওয়া গিয়েছে, প্রায় ছয় মাস ধরে নিয়মিতভাবে ঠিক এমন রহস্যময় চিঠি আসছিল। তবে এটি কোনও অনুরাগীর চিঠি বলে ভুল করেছিলেন গোটা পরিবার। তবে সোমবার একটি নতুন চিঠি আসার পর সৌরভ খুলে পড়তেই বিষয়টি সকলের সামনে উঠে আসে। --- হিন্দুস্তানটাইমস

পুরো চিঠিটি ইংরেজিতে লেখা এবং সেখানে খুব কড়া ভাষায় সৌরভ এবং গোটা পরিবারকে প্রাণে মেরে ফেলা হুমকি দেওয়া হয়েছে। ইতিমধ্যেই ঠাকুরপুকুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন সৌরভ। পাশাপাশি রাজ্য সরকারের নিরাপত্তা সংক্রান্ত বিভাগেও যোগাযোগ করা হয়েছে।

প্রাথমিক তদন্ত থেকে জানা গিয়েছে, বেলঘরিয়ার এক বাসিন্দা অরুন কুমার নামের এক ব্যক্তির নাম ব্যবহার করে কুরিয়ার মারফত এইচডি সৌরভের ঠিকানায় পৌঁছে দেওয়া হত। চিঠিতে লেখা ফোন নাম্বার থেকে ওই নাম জানা যায়। ইতিমধ্যেই পুলিশ ঘটনা তদন্ত শুরু করে দিয়েছে। নেপথ্যে ওই ব্যক্তির হাত আছে নাকি অন্য কোনও ব্যক্তি এর সঙ্গে জড়িত সেটা খতিয়ে দেখা হচ্ছে।

  • সর্বশেষ