শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২৬, ১১:৪২ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

৮ মাস পর বাংলাদেশ সিরিজ দিয়ে ফিরছেন নাথান লায়ন?

স্পোর্টস ডেস্ক : প্রায় আট মাস ধরে চোটের কারণে জাতীয় দলের বাইরে নাথান লায়ন। তবে বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে ফিরছেন অজি এই অফস্পিনার। অনুশীলনে নিজের সর্বোচ্চটাই দিচ্ছেন লায়ন। বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট শুরু হতে আর মাত্র তিন দিন বাকি। তবে অস্ট্রেলিয়ার ফক্স স্পোর্টসের দাবি ডারউইন টেস্ট দিয়েই ফিরছেন লায়ন।

গত বছরের ডিসেম্বরে হ্যামস্ট্রিংয়ে চোট পান লায়ন। এরপর থেকেই মাঠের বাইরে তিনি। প্রতিযোগিতামুলক ম্যাচে লায়নকে আর দেখা যায়নি। আট মাস পর বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের দলে তাকে রেখেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। --- ডেইলি ক্রিকেট

হেডের ভাষায়, চোট থেকে সেরে ওঠা লায়ন মাঠে নামতে দলের যে কারও চেয়ে বেশি মুখিয়ে আছেন। প্রথম টেস্টের আগে অস্ট্রেলিয়ার কোচিং স্টাফ ও সতীর্থদের কাছ থেকে যে বার্তা আসছে, তাতে স্পষ্ট-লায়নকে নিয়ে কোনো সংশয় নেই।

২২ বছর পর টেস্ট ফিরছে ডারউইনে। যেখানে নির্দিষ্ট একটা সময়ে সুবিধা পেতে পারেন স্পিনাররা। উইকেটে ফাটল ধরলে স্পিনাররাই হয়ে উঠবেন মুখ্য। আর সেক্ষেত্রে অজিদের সবচেয়ে বড় অস্ত্র লায়ন।

বাংলাদেশের বিপক্ষে লায়নের অতীত পরিসংখ্যানও বেশ ভালো। ২০১৭ সালে বাংলাদেশে দুই টেস্টের সিরিজ খেলতে এসেছিল অজিরা। সেবার দুই ম্যাচে সব মিলিয়ে ২২ উইকেট শিকার করেন লায়ন। যা বিদেশের মাটিতে দুই টেস্টের সিরিজে এখনো সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড।

  • সর্বশেষ