শিরোনাম
◈ পশ্চিমবঙ্গে ‘ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট’: আদালতের বাইরে আটক ও বিচার ছাড়াই বাংলাদেশিদের ‘পুশব্যাক’ ◈ রাষ্ট্রপতি নির্বাচন সামনে, চূড়ান্ত প্রস্তুতিতে ইসি-সংসদ সচিবালয়ের বৈঠক ◈ গোটা প‌রিবার‌কে প্রা‌ণে মে‌রে ফেলার হুম‌কি দি‌য়ে সৌরভ গাঙ্গু‌লি ও স্ত্রী ডোনা‌কে চিঠি! সোশ্যাল মিডিয়া জুড়ে তোলপাড়  ◈ ইংল‌্যা‌ন্ডের ফুটবল ক্লাব লিভারপুল কেনার দৌড়ে ভারতীয় শিল্পপতি, সঙ্গে বেজোস-সাভেরিন ◈ চাঁদপুরে বাস-হাইড্রোলিক ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ ও ১৫ জন আহত ◈ শিক্ষায় বেহাল অবস্থা, একাদশে ১৫ লাখ আসন ফাঁকা থাকার শঙ্কা! ◈ ৮ মাস পর বাংলাদেশ সিরিজ দিয়ে ফিরছেন নাথান লায়ন? ◈ ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আজও বৃষ্টির সম্ভাবনা ◈ বিরোধীদের চাপে নতি স্বীকার, ছাত্র আন্দোলন নিয়ে সংসদে আলোচনায় রাজি মোদি সরকার ◈ কিউবার পরিণতি ইরানের মতো হতে পারে, সতর্ক করছে মার্কিন গোয়েন্দারা

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২৬, ১১:২৯ দুপুর
আপডেট : ১১ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

পাকিস্তানের ভবিষ্যৎ কাণ্ডারি তিন পেসার ও দুই ব্যাটার, বল‌লেন মোহম্মদ আ‌মির

স্পোর্টস ডেস্ক : ভবিষ্যতে পাকিস্তান দলের গুরুত্বপূর্ণ কাণ্ডারি হতে পারেন—এমন কয়েকজন সম্ভাবনাময় তরুণ ক্রিকেটারকে বেছে নিয়েছেন দেশটির সাবেক ক্রিকেটার মোহাম্মদ আমির। সম্প্রতি আন্তর্জাতিক এক ক্রীড়া প্ল্যাটফর্মের পডকাস্টে আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল সম্ভাবনা থাকা তরুণ পেসার ও ব্যাটারদের নাম তুলে ধরেন সাবেক এই বাঁহাতি পেসার।

আমিরের পছন্দের তালিকায় পেসারদের মধ্যে সবার ওপরে আছেন সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দুর্দান্ত পারফর্ম করা মোহাম্মদ আলী। এই ডানহাতি পেসারকে নিয়ে আমির বলেন, 'আমার মনে হয় মোহাম্মদ আলী খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। সে এখন খুব ভালো বোলিং করছে। প্রথম শ্রেণির ক্রিকেট ও পিএসএলে ভালো করার পর সে নটিংহ্যামশায়ারের হয়ে খেলেছে এবং সেখানেও সত্যিই ভালো করেছে। ওয়েস্ট ইন্ডিজে প্রস্তুতি ম্যাচেও সে পাঁচ উইকেট নিয়েছে। সঠিক লেন্থ ও চমৎকার নিয়ন্ত্রণ বজায় রেখে সে বোলিং করতে পারে।--- টি  স্পোটস

মোহাম্মদ আলীর পাশাপাশি পেস বিভাগে খুররম শাহজাদ ও তরুণ আলী রেজাকেও নজর রাখার মতো বোলার হিসেবে দেখছেন আমির। পেশোয়ার জলমির হয়ে পিএসএলে ১৪ ম্যাচে ২২ উইকেট নিয়ে নজর কাড়া আলী রেজাকে নিয়ে আমির বলেন, 'খুররম শাহজাদ ভালো সিমার বোলার। আর ভবিষ্যতে যদি আমরা আলী রেজাকে ঠিকঠাক দেখভাল করতে পারি, তবে সে একজন খাঁটি ফাস্ট বোলার হয়ে উঠবে। সে গতিসম্পন্ন এবং জানে কীভাবে বোলিং করতে হয়। আমার মনে হয় এই তিন-চারজন বোলার পাকিস্তান দলের হয়ে দারুণ পারফর্ম করতে পারে।

শুধু পেস বোলিং নয়, ব্যাটিং বিভাগেও দীর্ঘমেয়াদে সার্ভিস দেওয়ার মতো দুজনকে খুঁজে পেয়েছেন আমির। টেস্টে ইতিমধ্যে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরি করা আজান আওয়াইস এবং সম্ভাবনাময় আবদুল্লাহ ফজলের ওপর আস্থা রেখে তিনি বলেন, 'যদি ব্যাটারদের কথা বলেন, আজান আওয়াইস এবং আবদুল্লাহ ফজল খুবই তরুণ, কিন্তু তারা দারুণ সম্ভাবনাময়। আমার মনে হয় তারা দীর্ঘ সময় ধরে পাকিস্তানকে সেবা দিতে পারবে।

তবে এশীয় ক্রিকেট সংস্কৃতিতে খেলোয়াড়দের ধারাবাহিকতা ধরে রাখা ও ভবিষ্যতের অনিশ্চয়তার বিষয়টিও মনে করিয়ে দিয়েছেন আমির। শেষ দিকে রসিকতার সুরে সাবেক এই পেসার যোগ করেন, 'আমরা যেমন জানি এশীয় সংস্কৃতিতে কখন কী ঘটে তা বলা কঠিন। ভবিষ্যতে তাদের ভাগ্য কোন দিকে যাবে জানি না, তবে খেলোয়াড় হিসেবে তারা দুজনেই অসাধারণ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়