শিরোনাম
◈ স্থানীয় নির্বাচন সামনে রেখে আরও ১০০ প্রার্থীর নাম ঘোষণা করবে এনসিপি ◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২৬, ১১:১৫ দুপুর
আপডেট : ১৩ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

সৌরভ গাঙ্গু‌লি, যুবরাজদের নজরে বাংলার অলরাউন্ডার করন লাল, আগামী আইপিএলে দিল্লির হয়ে খেলতে পারেন

স্পোর্টস ডেস্ক : অভিষেক পোড়েলের পর বাংলার আরও এক ক্রিকেটার আইপিএল খেলতে পারেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। বেঙ্গালুরুতে আয়োজিত দিল্লির ট্রায়াল ক্যাম্পে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং যুবরাজ সিংহের নজর কেড়েছেন করণ লাল। কর্ণাটকের ব্যাটিং অলরাউন্ডার শুভং হেগড়ের খেলা দেখেও খুশি সৌরভ, যুবরাজেরা।

অক্ষর পটেল, লোকেশ রাহুলেরা গত মরসুমে দিল্লিকে প্রত্যাশিত সাফল্য এনে দিতে পারেননি। আইপিএলের পয়েন্ট তালিকায় ছয় নম্বরে শেষ করেছিল দিল্লি। আগামী মরসুমে ভাল ফল করার লক্ষ্যে এখন থেকেই দল তৈরির কাজ শুরু করে দিয়েছেন দিল্লি কর্তৃপক্ষ। বেঙ্গালুরুতে দেশের বাছাই করা তরুণ প্রতিভাবান ক্রিকেটারদের দেখা হয়। 

ট্রায়ালে সৌরভ, যুবরাজদের নজর কেড়ে নিয়েছেন বাংলার স্পিনার-ব্যাটার করণ। বল এবং ব্যাট হাতে নজর কেড়েছেন করণ। মনে করা হচ্ছে, আইপিএলের নিলামে থাকতে পারে করণের নাম। নিলাম থেকে তাঁকে কিনে নিতে পারেন দিল্লি কর্তৃপক্ষ। বাংলার আর এক ক্রিকেটার রোহিত যাদবও ট্রায়াল দিয়েছেন।

বাংলার অলরাউন্ডারকে ছাড়াও সৌরভদের পছন্দ হয়েছেন তরুণ আগ্রাসী ব্যাটার শুভংকে। বলও করতে পারেন তিনি। মহারাজা টি-টোয়েন্টি ট্রফিতে ২৫ বছরের শুভং ১৩৯.৩০ স্ট্রাইক রেটে ২৮০ রান করেছিলেন। ওভার প্রতি ৭.৬২ রান নিয়ে নেন ১৪ উইকেট। বিদর্ভের ব্যাটার আমন মোখাড়েকেও পছন্দ হয়েছে সৌরভদের। 

তাঁদের নজরে রয়েছেন দুই স্পিনার মধ্যপ্রদেশের শিবম শুক্ল এবং অন্ধ্রপ্রদেশের রবিকিরণ এম। এই তালিকা অবশ্য প্রাথমিক। আরও তরুণ ক্রিকেটারদের দেখতে পারেন দিল্লি কর্তৃপক্ষ। তার পর দলে নেওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তাঁরা। শেষ পর্যন্ত যাঁদের নেওয়ার কথা ভাবা হবে, তাঁদের নাম রাখা হবে নিলামের তালিকায়। আগামী মরসুমে দিল্লির হেড কোচ হতে চলেছেন সৌরভ। ব্যাটিং কোচ হিসাবে যুবরাজের দায়িত্ব পাওয়াও প্রায় নিশ্চিত। তাই তাঁরাই নতুন ক্রিকেটারদের দেখে নিচ্ছেন।

  • সর্বশেষ