শিরোনাম
◈ স্থানীয় নির্বাচন সামনে রেখে আরও ১০০ প্রার্থীর নাম ঘোষণা করবে এনসিপি ◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২৬, ১১:০৭ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

ভারতীয় তারকা বৈভবের প্রশংসা ক‌রেও বয়স নিয়ে সংশয় প্রকাশ ক‌রে‌ছেন অ‌স্ট্রেলিয়ান ব্রেট লি 

স্পোর্টস ডেস্ক : বৈভব সূর্যবংশীর বয়স কি সত্যিই ১৫? আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলার পরও ভারতের কিশোর ব্যাটারকে নিয়ে বিস্ময় কাটছে না ক্রিকেট বিশ্বের। অস্ট্রেলিয়ার প্রাক্তন জোরে বোলার ব্রেট লি বলেছেন, বৈভবের আগ্রাসী ব্যাটিংই তার বয়স নিয়ে সংশয়ের কারণ।

আন্তর্জাতিক ক্রিকেটে বৈভব যে আত্মবিশ্বাসের সঙ্গে আগ্রাসী ব্যাটিং করছে, তা দেখে ঘোর কাটছে না লির। এক সাক্ষাৎকারে প্রাক্তন ক্রিকেটার বলেছেন, ‘‘বৈভব অবিশ্বাস্য ক্রিকেটার। ভারতের বাইরে সকলেই জানতে চায়, ওর বয়স সত্যিই ১৫ কিনা। -- আনন্দবাজার

 ওর বয়সই সম্ভবত এখন ক্রিকেট মহলে সবচেয়ে আলোচিত বিষয়। আমি কিন্তু বৈভবের বয়স নিয়ে এক দমই চিন্তিত নই। ওর বয়স সত্যিই ১৫ হলে তো দারুণ ব্যাপার। যদি ১৭ বা ১৮ হয়, তাতেই বা কী যায় আসে। ছেলেটা ক্রিকেটটা খেলতে পারে। এটাই আসল। ভারতের জন্য বৈভব দুর্দান্ত আবিষ্কার। আশা করব, ভবিষ্যতে দারুণ কিছু অর্জন করবে।

বৈভবকে নিয়ে মুগ্ধ লির মতে, বয়স নিয়ে ভেবে লাভ নেই। বৈভব কী ভাবে এমন ব্যাটিং করে, সেটা নিয়ে আলোচনা করা উচিত। তিনি বলেছেন, ‘‘বৈভব অল্প সময়ের মধ্যেই আইপিএল মাতিয়ে দিয়েছে। অস্ট্রেলিয়ার বোলারদের পিটিয়ে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৯৭ রান করেছিল। অস্ট্রেলিয়ার বোলারেরা কিন্তু খারাপ বল করেনি। 

বৈভব আসলে ভাল বলগুলোও হুক করছিল! খাঁটি ক্রিকেটীয় শট খেলে। জানি না, কী ভাবে এত শক্তিশালী ব্যাটিং করে। শুধু ফর্ম বা দক্ষতা নয়, বৈভবের মানসিকতাও দুর্দান্ত। ওর মধ্যে একটা শিশুসুলভ ব্যাপার আছে। আমি চাই ওর এই শিশুসুলভ ব্যাপারটা আরও কিছু দিন থাকুক। এখনই ওকে বেশি চাপ দেওয়া ঠিক হবে না।

লি মনে করেন, জোরে বল খেলার দক্ষতাই বৈভবকে এগিয়ে রেখেছে। তিনি বলেছেন, ‘কেউ ভাল হুক বা পুল মারতে পারলে আমি বোলিং উপভোগ করতাম। একটা প্রতিযোগিতা শুরু হয়ে যেত। হয়তো আমি ওকে একটা ধাক্কা মারতাম। তার পর ও আমায় ছয় মারত। তার পরও ওকে আর একটা ধাক্কা দিতাম। লড়াইটা বেশ উপভোগ্য হত। ২০১২ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া লির গলায় যেন আক্ষেপ। বৈভবকে বল করতে পারলে খুশিই হতেন তিনি। উপভোগ করতেন ব্যাট-বলের লড়াই।

  • সর্বশেষ