শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২৬, ১০:৪৪ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ট‌নি হেমিংয়ের অধীনে পিচ কিউরেটর লেভেল-১ কোর্সের আয়োজন করছে বিসিবি

স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মতো কিউরেটরদের জন্য লেভেল-১ কোর্সের আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যার দায়িত্বে থাকবেন বিসিবির হেড অব টার্ফ ম্যানেজমেন্ট টনি হেমিং।

ক্রিকেট মাঠ ও উইকেট ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে বাংলাদেশে প্রথমবারের মতো কিউরেটর লেভেল-১ কোর্স আয়োজন করছে বিসিবি। মূলত দেশের ক্রিকেট ভেন্যুগুলোর মাঠ ও টার্ফ ব্যবস্থাপনায় পেশাদারিত্ব বাড়ানোর লক্ষ্যে বিসিবির গ্রাউন্ডস কমিটির উদ্যোগে এই উদ্যোগ।

দুই ধাপে অনুষ্ঠিত হবে এই প্রশিক্ষণ কর্মসূচি। আগামী ১১ ও ১২ আগস্ট চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে হবে প্রথম কর্মশালা। এতে কক্সবাজার, চট্টগ্রাম, পূর্বাচল, বিকেএসপি ও ফতুল্লার ৩০ জন গ্রাউন্ড স্টাফ অংশ নেবেন।

এরপর ২৩ ও ২৪ আগস্ট মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দ্বিতীয় কর্মশালা। এতে মিরপুর, বিকেএসপি, সিলেট, খুলনা, বরিশাল, বগুড়া ও রাজশাহীর ৪০ জন গ্রাউন্ড স্টাফ অংশ নেবেন।

প্রতিটি কর্মশালা চলবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। প্রশিক্ষণে মাঠ ও টার্ফ ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক দক্ষতা উন্নয়নে গুরুত্ব দেওয়া হবে। কোর্সটি সফলভাবে সম্পন্ন করা অংশগ্রহণকারীদের বিসিবির পক্ষ থেকে সনদ দেওয়া হবে। এই উদ্যোগের মাধ্যমে দেশের গ্রাউন্ড স্টাফদের দক্ষতা আরও বাড়বে এবং ক্রিকেট ভেন্যুগুলোর মাঠ ব্যবস্থাপনা উন্নীত হবে আন্তর্জাতিক মানে হবে বলে আশা করছে বিসিবি।

  • সর্বশেষ