শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২৬, ০৬:১৬ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

বাংলাদেশের ব‌্যাটার‌দের আউটের ধরন দে‌খে হতাশ কোচ ‌ফিল সিমন্স

স্পোর্টস ডেস্ক : টেস্ট সি‌রি‌জের আ‌গে ক্রিকেট অ‌স্ট্রেলিয়ার বিরু‌দ্ধে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের ভয়াবহ ব্যাটিং ধসে হতাশা প্রকাশ কর‌লেন কোচ ফিল সিমন্স। কোচ আঙুল তুললেন ব্যাটসম্যানদের আউট হওয়ার ধরনের দিকে। তবে তার আশা, ভুলগুলো নিয়ে কাজ করে টেস্ট ম্যাচের জন্য তৈরি হয়ে উঠবেন ব্যাটসম্যানরা।

ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের ম্যাচটিতে বাংলাদেশ হেরে গেছে ইনিংস ও ৩৮ রানে। দ্বিতীয় ইনিংসে গুটিয়ে গেছে তারা স্রেফ ৫৪ রানেই।

advertisement

ক্রিকেট অস্ট্রেলিয়ার দলটিতে টেস্ট ক্রিকেটার ছিলেন মোটে দুজন। দলে আনকোরা ক্রিকেটারই ছিলেন বেশি। বোলিং লাইন আপে কেবল কোরি রকিচ্চলি ছাড়া বাকিরা রাজ্য দলেও খুব বেশি সুযোগ পান না। ২৫ রানে ৮ উইকেট নিয়ে বাংলাদেশকে বিধ্বস্ত করেছেন যিনি, সেই ক্যাম্পবেল থমসন প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন স্রেফ একটি! সেই দলের কাছে এমন হার টেস্টের আগে বড় বিপদের বার্তাই বটে।

ডারউইনে গিয়ে দলের প্রস্তুতি পর্বে তিন দিনের অনুশীলন সেশনে খুশিই ছিলেন সিমন্স। কিন্তু প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্সে হতাশা তিনি লুকালেন না।

advertisement

যে তিন দিন আমরা পেয়েছিলাম, বেশ ভালো কিছু কাজ হয়েছে আমাদের। প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে আমরা নিজেদের হতাশ করেছি। যদি খেয়াল করে দেখেন যেভাবে আমরা আউট হয়েছি, ভালো কিছু ছিল না।তবে এই ম্যাচেই আশার শেষ দেখছেন না কোচ। বিসিবির ভিডিও বার্তায় বললেন, দলের ওপর তার আস্থা আছে।

টেস্ট ম্যাচে যথাযথভাবে যা করতে হবে, তা নিয়ে কাজ করার জন্য তিনটি দিন আছে আমাদের। ছেলেদের ওপর আমার বিশ্বাস আছে, টেস্ট ম্যাচে আমরা যেখানে থাকতে চাই, সেটির জন্য আগামী তিন দিনে সেই কাজগুলো ওরা করবে। হতাশাজননক ম্যাচ, তবে আমরা সামনে তাকাচ্ছি এবং টেস্ট ম্যাচের অপেক্ষায় আছি।

advertisement

টেস্ট ম্যাচের আগে বাকি আছে আর চার দিন। তবে বাংলাদেশের অনুশীলন সেশন বাকি তিনটি। ডারউইনে প্রথম টেস্ট শুরু আগামী বৃহস্পতিবার।

  • সর্বশেষ