শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২৬, ১০:৫৮ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

একের পর এক ইনজু‌রি ক্রিকেটার‌দের, দ‌লের উপর বিরক্ত ভারতীয় ক্রিকেট বোর্ড

স্পোর্ট ডেস্ক : তালিকায় বিরাম নেই। প্রতিদিন জুড়ছে নতুন নতুন নাম। একের পর এক ক্রিকেটার চোট পাচ্ছেন। তার খেসারত দিতে হচ্ছে দলকে। এই পরিস্থিতিতে বিরক্ত ভারতীয় ক্রিকেট বোর্ড। পদক্ষেপ করতে পারে তারা। চাকরি যেতে পারে এক জনের। জিম্বাবুয়ে সফরে রেকর্ড ক্যাচ ফস্কানোর কারণে কয়েক দিন আগেই টি দিলীপকে সরিয়ে ভারতের ফিল্ডিং কোচ করা হয়েছে শুভদীপ ঘোষকে। এ বার আরও এক বদল হতে পারে।

চোটের কারণে শ্রীলঙ্কা সফর থেকে ছিটকে গিয়েছেন জসপ্রীত বুমরাহ। খেলতে পারবেন না হর্ষিত রানা ও নীতীশ কুমার রেড্ডি। ওয়াশিংটন সুন্দরও প্রথম টেস্টে নেই। তাঁর দ্বিতীয় টেস্টও অনিশ্চিত। এমনকি, সাই সুদর্শনের খেলাও অনিশ্চিত। তার জন্য় বোর্ডের উৎকর্ষ কেন্দ্র (সেন্টার অফ এক্সেলেন্স)-এর ছাড়পত্র লাগবে।

এই পরিস্থিতিতে বোর্ডের নিশানায় উৎকর্ষ কেন্দ্রের প্রধান ফিজ়িয়োথেরাপিস্ট কমলেশ জৈন। ২০২২ সালে নীতিন পটেল সরে যাওয়ার পর দায়িত্ব দেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু তাঁর চিকিৎসা প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে। কেন বার বার ক্রিকেটারেরা চোট পাচ্ছেন, কেন চোট সারতে সময় লাগছে, চোট সারার পরেই আবার কেন তাঁরা চোট পাচ্ছেন, সেই প্রশ্ন উঠছে। পাশাপাশি ভারতীয় দলে স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ হিসাবে সোহম দেশাইয়ের বদলে আদ্রিয়ান লে রু-কে আনার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠছে।

আগে চোট পেলে ক্রিকেটারেরা চোখ বন্ধ করে ভরসা করতেন বেঙ্গালুরুর উৎকর্ষ কেন্দ্রের উপর। কিন্তু সম্প্রতি চোট সারাতে বোর্ডের বাইরের চিকিৎসকদের উপর নির্ভর করছেন ক্রিকেটারেরা। তার সবচেয়ে বড় উদাহরণ, টেস্ট ও এক দিনের দলের অধিনায়ক শুভমন গিল। দীর্ঘদিন ধরে চলা ঘাড়ের ব্য়থা সারাতে বিদেশি চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করেছেন তিনি।

প্রশ্ন উঠছে, নিজেদের কাজ কি সঠিক ভাবে করতে পারছেন না কমলেশ? সেই কারণেই বার বার চোটের সমস্যা হচ্ছে। তাতে দল নির্বাচনে সমস্যা হচ্ছে। অনেক সময় ম্যাচের দিন সকালে জানা যাচ্ছে, অমুক ক্রিকেটারের চোট লেগেছে। তার প্রভাব পড়ছে খেলায়। বিশেষ করে টেস্টের মতো খেলায় একটি নির্দিষ্ট দল না থাকলে মুশকিল। বিকল্প ক্রিকেটারদের দিয়ে বড় দলের বিরুদ্ধে টেস্ট জেতা যায় না।

ক্রীড়াবিজ্ঞান অনেক উন্নত হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড অতীতে দেখিয়েছে, কী ভাবে ক্রিকেটারদের সুস্থ রাখা যায়। বিশ্বক্রিকেটে তার ফলও মিলেছে। কিন্তু গত এক বছরে যে ভাবে ক্রমাগত চোটের জেরে দলের অবস্থা হাসপাতালের চেহারা নিচ্ছে, তাতে বিরক্ত ভারতীয় ক্রিকেট বোর্ড। এর সুরাহা চাইছে তারা। ফলে দ্রুত ফিজ়িয়োথেরাপিস্ট বদল হতে পারে। তেমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

  • সর্বশেষ