শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৬, ০৬:৪৩ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের ক্রিকেটার বোদুগুম অ‌খি‌লেশ‌ সব ধর‌নের ক্রিকেটে ৮ বছরের  নিষিদ্ধ

স্পোর্টস ডেস্ক : বড় শা‌স্তি পে‌লো যুক্তরা‌স্ট্রের ক্রিকেটার। আইসিসির দুর্নীতিবিরোধী বিধিমালার তিনটি ধারা লঙ্ঘনের দায়ে বোদুগুম অখিলেশ রেড্ডিকে সব ধরনের ক্রিকেট থেকে আট বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞার মেয়াদ ২১ নভেম্বর ২০২৫ থেকে কার্যকর ধরা হয়েছে, ওইদিন রেড্ডিকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল।

২৬ বছর বয়সী এই খেলোয়াড়ের বিরুদ্ধে আনা অভিযোগগুলো সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) অনুষ্ঠিত হওয়া ‘আবু ধাবি টি-১০ ২০২৫’ আসর সম্পর্কিত। অখিলেশকে বিধিমালার ২.১.১ ধারা লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে। এই ধারাটি ম্যাচের ফলাফল, গতিপ্রকৃতি, পরিচালনা বা অন্য কোনো দিক প্রভাবিত করার উদ্দেশ্যে পাতানো (ফিক্সিং), ষড়যন্ত্র বা অনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টার সাথে সম্পর্কিত।

এছাড়া, ২.১.৪ ধারার অধীনেও তাকে দোষী পাওয়া গেছে; এই ধারাটি অন্য কোনো অংশগ্রহণকারীকে ২.১.১ ধারা লঙ্ঘনে প্ররোচিত করা, প্রলুব্ধ করা, নির্দেশ দেওয়া, রাজি করানো, উৎসাহিত করা বা ইচ্ছাকৃতভাবে সহায়তা করার বিষয়টির সঙ্গে জড়িত।

পাশাপাশি তদন্তের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে এমন তথ্য ও বার্তা নিজের মোবাইল ফোন থেকে মুছে ফেলে তদন্ত কাজে বাধা দেওয়ার কারণে ট্রাইব্যুনাল তাকে ২.৪.৭ ধারা লঙ্ঘনের দায়েও দোষী সাব্যস্ত করেছে। অখিলেশ যুক্তরাষ্ট্রের হয়ে চারটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, যার সবগুলোই ছিল ২০২৫ সালের এপ্রিল মাসে।

এ বছর দুর্নীতিবিরোধী বিধিমালা লঙ্ঘনের দায়ে অভিযুক্ত হওয়া যুক্তরাষ্ট্রের দ্বিতীয় আন্তর্জাতিক ক্রিকেটার হলেন তিনি। এর আগেৎ ২০২৩-২৪ মৌসুমে বার্বাডোসের ‘বিম-১০’ টুর্নামেন্টে খেলার সময় আইসিসির আচরণবিধি পাঁচবার লঙ্ঘনের দায়ে ব্যাটার অ্যারন জোন্সকে শাস্তি ও সাময়িক বরখাস্তের মুখে পড়তে হয়েছিল।

  • সর্বশেষ