শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৬, ১০:৪০ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

সাধের চুল উধাও! ন্যাড়া মাথায় ক্রিকেটার হার্দিক পা‌ন্ডিয়া, বান্ধবীকে নিয়ে পুজো দিলেন মন্দিরে 

স্পোর্টস ডেস্ক : নতুন রূপে দেখা মিলল ক্রিকেটার হার্দিক পাণ্ড্যকে। বান্ধবী মাহিকা শর্মাকে নিয়ে তিরুমালার শ্রী বেঙ্কটেশ্বরা স্বামী মন্দিরে পুজো দিলেন ভারতীয় দলের অলরাউন্ডার। সম্পূর্ণ ন্যাড়া হয়ে পুজো দিতে এসেছিলেন হার্দিক। গত আইপিএলের পর চোটের জন্য আর খেলতে পারেননি তিনি।

মহিকাকে নিয়ে রোববার ভোরবেলা মন্দিরে গিয়েছিলেন হার্দিক। পবিত্র সুপ্রভাতম সেবার সময় উপস্থিত ছিলেন। সাদা পোশাক পরে পুজো দেন হার্দিক। শুধু তাই নয়, সাধের চুলও সম্পূর্ণ কামিয়ে ফেলেছেন তিনি। হার্দিককে সাধারণত চুলের নানা কায়দায় দেখতে অভ্যস্ত ক্রিকেটপ্রেমীরা। তাঁকে নেড়া নাথায় দেখে চমকে গিয়েছেন অনেকে। হার্দিক এবং মাহিকার ছবি, ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমেও। ---- আনন্দবাজার

সাদা পোশাকের উপর মন্দিরের লাল চাদর পরে হার্দিক এবং মাহিকা প্রথমে সুপ্রভাতম সেবা করেন। ভোর ৩টে থেকে ৪টের মধ্যে সম্পন্ন হয় এই বিশেষ আচার। প্রায় আধ ঘণ্টা ধরে এই সেবা পর্ব চলে। সম্ভবত তিরুমালা মন্দিরের রীতি মেনেই চুল দান করেছেন হার্দিক।

চোটের জন্য ইংল্যান্ড সফরে যেতে পারেননি হার্দিক। তা-ও আলোচনার মধ্যে রয়েছেন দেশের অন্যতম সেরা অলরাউন্ডার। মুম্বই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষের সঙ্গে গত আইপিএলের সময় দূরত্ব তৈরি হয় হার্দিকের। দলকে প্রত্যাশিত সাফল্য দিতে না পারায়, তাঁর উপর অসন্তুষ্ট মুম্বই কর্তৃপক্ষ। হার্দিককে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। 

বডোদরার অলরাউন্ডারকে পেতে আগ্রহী চেন্নাই সুপার কিংস, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, গুজরাত টাইটান্স, লখউ সুপার জায়ান্টস। মনে করা হচ্ছে, আইপিএলে হার্দিকের বেতন ২০ কোটি টাকা ছাড়িয়ে যাবে। সূত্রের খবর, হার্দিককে পাওয়ার দৌড়ে সুবিধাজনক জায়গায় রয়েছে চেন্নাই।

  • সর্বশেষ