শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৬, ১০:১৩ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

জাসপ্রীত বুমরাহ শ্রীলঙ্কা সফরে থাকছেন না, চিন্তা বে‌ড়ে গে‌লো ভারতের

স্পোর্টস ডেস্ক : ভারতের পেস আক্রমণের সবচেয়ে বড় ভরসা জাসপ্রীত বুমরাহ। তবে এবার সেই ভরসাকে ছাড়াই শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে মাঠে নামতে হবে ভারতকে। হাঁটুর চোটজনিত সমস্যার কারণে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দলের সঙ্গে শ্রীলঙ্কায় যেতে পারবেন না এই তারকা পেসার।

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে হাঁটুতে চোট পাওয়ার পর থেকে আর বল হাতে দেখা যায়নি ৩২ বছর বয়সী এই পেসারকে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) মেডিকেল টিমের পরামর্শ অনুযায়ী, বুমরাহকে এখনই মাঠে ফেরানোর ঝুঁকি নিতে চাইছে না বোর্ড। পুরোপুরি সুস্থ হয়েই যেন মাঠে ফিরতে পারে, এজন্য বুমরাহকে আরও সময় দিচ্ছে বোর্ড।

ক্রিকবাজ জানিয়েছে, জাসপ্রীত বুমরাহ বেঙ্গালুরুর বিসিসিআইয়ের সেন্টার অব এক্সিলেন্সে ফিটনেস পরীক্ষা দিয়েছেন। তবে মেডিকেল টিম মনে করছে, এখনই আবার বোলিংয়ে ফিরলে চোট না সেরে তা আরও জটিল আকার নিতে পারে।

শ্রীলঙ্কা সফরের জন্য এখনো বুমরাহর বিকল্প হিসেবে কারও নাম ঘোষণা করেনি ভারত। চোটের কারণে আগে থেকেই দলে নেই হারশিত রানা ও নিতীশ কুমার রেড্ডি। এছাড়া, প্রথম টেস্টে খেলতে পারছেন না অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। দীর্ঘদিন ধরে মাঠের বাইরে রয়েছেন আকাশদ্বীপও।

উল্লেখ্য, এর আগে ভারতীয় দলে চোটের সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন ভারতের ওয়ানডে দলের অধিনায়ক শুভমান গিলও। ফলে, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের আগে খেলোয়াড়দের ফিটনেস নিয়ে সতর্ক থাকার বার্তাও দিয়েছিলেন তিনি। আগামী ১৫ আগস্ট গলে শুরু হবে ভারত-শ্রীলঙ্কা প্রথম টেস্ট। দ্বিতীয় ম্যাচ শুরু হবে ২৩ আগস্ট কলম্বোর এসএসসি মাঠে। এর আগে ৭ আগস্ট থেকে কলম্বোয় তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত।

  • সর্বশেষ