শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২৬, ১০:৪৯ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

টেস্ট সি‌রি‌জে বাংলাদেশের জন‌্য বড় চ‌্যা‌লেঞ্জ হ‌বে অ‌স্ট্রেলিায়ার পেস আক্রমণ: এড কাউয়ান

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে স্বাগতিকদের পেস আক্রমণ—এমনটাই মনে করছেন সাবেক অস্ট্রেলিয়ান ওপেনার এড কাউয়ান।

এবিসি ক্রিকেট পডকাস্টে কথা বলতে গিয়ে কাউয়ান বলেন, প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক ও স্কট বোল্যান্ডের সমন্বয়ে গড়া অস্ট্রেলিয়ার পেস ইউনিট বাংলাদেশের ব্যাটারদের জন্য বড় পরীক্ষা হয়ে দাঁড়াতে পারে।

কাউয়ানের ভাষায়, "কামিন্স, হ্যাজলউড, স্টার্ক ও বোল্যান্ড—এই চার পেসার এমন এক বাংলাদেশ দলের বিপক্ষে আরও বেশি ভয়ংকর হয়ে উঠতে পারে, যারা মূলত স্পিনের বিপক্ষে খেলতেই বেশি অভ্যস্ত।

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। সিরিজের প্রথম টেস্ট হবে ডারউইনে, আর দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ম্যাকেতে।

সাম্প্রতিক সময়ে টেস্ট ক্রিকেটে দারুণ কিছু সাফল্য পেয়েছে বাংলাদেশ। বিশেষ করে পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়েই অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে টাইগাররা। তবে অস্ট্রেলিয়ার কন্ডিশনে অতিরিক্ত গতি ও বাউন্স বাংলাদেশের জন্য অনেক কঠিন পরীক্ষা হয়ে উঠবে বলেই ধারণা করা হচ্ছে।

তাই ঐতিহাসিক এই সফরে ভালো ফল করতে হলে অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার পাশাপাশি স্বাগতিকদের শক্তিশালী পেস আক্রমণ সামলাতে হবে বাংলাদেশের ব্যাটারদের।

  • সর্বশেষ