শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২৬, ০৯:৫৯ সকাল
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এশিয়ার ক্লাব ফুটবলের টানা তিন আস‌রের মহারণ সৌদি আর‌বে

স্পোর্টস ডেস্ক : এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) নিশ্চিত করেছে, আগামী তিন আসরের এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ এলিটের ফাইনাল পর্বের আয়োজক হবে সৌদি আরব। এর মাধ্যমে দেশটির অস্থায়ী আয়োজক স্বত্ব স্থায়ীভাবে অনুমোদন পেয়েছে।

২০২৪-২৫ মৌসুমে টুর্নামেন্টের নতুন কাঠামো চালুর পর থেকে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল একক ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম দুই আসরই আয়োজন করেছে সৌদি আরব, যেখানে জেদ্দায় অনুষ্ঠিত দুই ফাইনালেই শিরোপা জিতেছে স্থানীয় ক্লাব আল-আহলি।

২০২৫ সালে জাপানের কাওয়াসাকি ফ্রন্টালেকে হারিয়ে প্রথমবার শিরোপা জয়ের পর, ২০২৬ সালের ফাইনালে জাপানের মাচিদা জেলভিয়াকে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয় আল-আহলি। আগামী আসরে টুর্নামেন্টে আরও বড় পরিবর্তন আসছে। অঞ্চলটির শীর্ষ লিগগুলোর চ্যাম্পিয়ন দল নিয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতার লিগ পর্বে অংশগ্রহণকারী দলের সংখ্যা ২৪ থেকে বাড়িয়ে ৩২ করা হয়েছে। সূচি অনুযায়ী, বাছাইপর্ব শুরু হবে ১১ আগস্ট।

১৮ আগস্ট মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হবে লিগ পর্বের ড্র, আর মূল প্রতিযোগিতা শুরু হবে ১৪ সেপ্টেম্বর। এদিকে, এশিয়ার শীর্ষ ক্লাব প্রতিযোগিতার ইতিহাসে সবচেয়ে সফল দল সৌদি আরবের আল-হিলাল। তারা ৯টি ফাইনাল খেলে ৪টি শিরোপা জিতেছে, যা প্রতিযোগিতার রেকর্ড।এছাড়া জাপানের উরাওয়া রেড ডায়মন্ডস ও দক্ষিণ কোরিয়ার পোহাং স্টিলার্স দুটি করে শিরোপা জিতেছে।

  • সর্বশেষ