শিরোনাম
◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে দলের সংখ্যা বাড়াতে পারে আইসিসি ◈ ডলার নয়, ভারতীয় রুপিতে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য করতে চায় রাশিয়া ◈ ভারতের দায়িত্ব ছাড়লেন সহকারী কোচ ডেসকাট, যুক্ত হচ্ছেন কলকাতা নাইটরাইডা‌র্সে ◈ কর্ণফুলী টানেলে চার রাতের জন্য বদলাচ্ছে যান চলাচলের নিয়ম ◈ দৈনিক ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস ঘাটতিতে দেশ ◈ বিশ্ববাজারে প্রবৃদ্ধি, কিন্তু বাংলাদেশের রফতানি বাড়ল মাত্র ০.৮৯ শতাংশ ◈ মৃত্যুদণ্ডের বিধানেও কমছে না ‘পাগল করা’ মাদকের বিস্তার ◈ সিটি করপোরেশনের তালিকায় যুক্ত হতে যাচ্ছে কক্সবাজার ◈ ট্রাম্পের সঙ্গে বৈঠকের প্রশংসা, ওয়াশিংটনে বিক্ষোভের মুখে নেতানিয়াহু ◈ দেশের ২১ বিশ্ববিদ্যালয়ে নেতৃত্বে নতুন মুখ

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৬, ০৯:৫২ সকাল
আপডেট : ২৯ জুলাই, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের দায়িত্ব ছাড়লেন সহকারী কোচ ডেসকাট, যুক্ত হচ্ছেন কলকাতা নাইটরাইডা‌র্সে

স্পোর্টস ডেস্ক : মাঠের ক্রিকেটে ভারতের সময়টা ভালো যাচ্ছে না। আয়ারল্যান্ডের কাছে টি-টোয়েন্টি সিরিজ হারের পর ইংল্যান্ড এর কাছে সাদা বলের দুই সিরিজে হেরেছেন শ্রেয়াস আইয়াররা। তবে জিম্বাবুয়ের বিপক্ষের সব শেষ টি-টোয়েন্টি সিরিজে জিতেছে ভারত। তারপরও ভারতীয় দলকে নিয়ে হচ্ছে আলোচনা-সমালোচনা।

এরই মাঝে দলটির সরকারি কোচের পদ ছাড়লেন রায়ান টেন ডেসকাট। তবে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি বিসিসিআই কিংবা ডেসকাট নিজে।

গৌতম গম্ভীর ভারতীয় দলের প্রধান কোচ হওয়ার পর থেকে তার সঙ্গী হিসেবে ছিলেন ডেসকাট। নেদারল্যান্ডসের সাবেক এই ক্রিকেটার মূলত আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের প্রস্তাব পেয়েছেন। যার কারণে ভারত জাতীয় দলের দায়িত্ব ছেড়েছেন। এমনটাই খবর ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর।

সংবাদ মাধ্যমটি জানিয়েছে, কলকাতার হেড কোচ অভিষেক নায়ারের সঙ্গে ভালো সম্পর্ক ডেসকাটের। দুজনে একসঙ্গে ভারত জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব সামলেছেন। এমনকি কলকাতাতে কাজ করেছেন একসঙ্গে।

খেলোয়াড় হিসেবেও কলকাতার সাথে দীর্ঘদিনের সম্পর্ক ডেসকাটের। ফ্রাঞ্চাইজিটির ২০১২ ও ২০১৪ সালের শিরোপা জয়ী দলের সদস্য ছিলেন সাবেক ডাচ এই ক্রিকেটার। এবার আবার নতুন করে পুরনো ঠিকানায় ফিরছেন ডেসকাট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়