শিরোনাম
◈ হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রায় হামলায় আহত সারজিস-পাটওয়ারী, জানালেন আসিফ মাহমুদ (ভিডিও) ◈ পুলিশসহ সরকারি কর্মকর্তাদের নাম ভাঁড়িয়ে প্রতারণা বেড়েছে, সতর্ক করল পুলিশ ◈ এক বছরে বাংলাদেশ রেলওয়ের আয় বেড়েছে ২২১ কোটি টাকা ◈ দেশে বিক্রি হওয়া যে ৮ টুথপেস্টে কোনো মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়নি ◈ ওয়ান‌ডে দ‌লের অধিনায়কত্ব হারাচ্ছেন মিরাজ, দা‌য়িত্ব পে‌তে পা‌রেন লিটন দাস! ◈ ভলিবল চ্যাম্পিয়নশিপে উজবেকিস্তানকে হা‌রি‌য়ে ফাইনালে বাংলাদেশ ◈ বিশ্ব ফুটবল পরিচালনার জন্য অযোগ্য ইনফান্তিনো: প‌রিচালক, মান‌বা‌ধিকার সংস্খ ◈ ‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’ ◈ রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল ◈ তারেক-ইব্রাহিম ফোনালাপ: পারস্পরিক সম্পর্ক জোরদারের প্রত্যয়

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৬, ০৭:৩৬ বিকাল
আপডেট : ২৮ জুলাই, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ওয়ান‌ডে দ‌লের অধিনায়কত্ব হারাচ্ছেন মিরাজ, দা‌য়িত্ব পে‌তে পা‌রেন লিটন দাস!

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, বুধবার (২৯ জুলাই) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির বোর্ড সভায় ওয়ান‌ডে দ‌লের নেতৃত্বের নতুন পরিকল্পনা নিয়ে আলোচনা হবে।

বর্তমান পরিকল্পনা অনুযায়ী, টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাসকেই ওয়ানডের দায়িত্ব দেওয়ার বিষয়ে ইতিবাচক অবস্থানে রয়েছে বিসিবি।

এ সিদ্ধান্ত কার্যকর হলে ওয়ানডে দলের বর্তমান অধিনায়ক মেহেদী হাসান মিরাজের দায়িত্বের সমাপ্তি ঘটবে। সম্প্রতি জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে বাংলাদেশের হতাশাজনক পারফরম্যান্সের পর থেকেই তার নেতৃত্ব নিয়ে নানা মহলে আলোচনা শুরু হয়। এক পর্যায়ে সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে আবার ওয়ানডে দলের নেতৃত্বে ফেরানোর সম্ভাবনাও তৈরি হয়েছিল।

তবে টেস্টে শান্ত এবং সাদা বলের দুই সংস্করণে লিটন দাসকেই দায়িত্ব দেওয়ার সম্ভাবনাই বেশি। এদিকে, টি-টোয়েন্টি দলে লিটনের সহকারী হিসেবে দায়িত্ব পালন করা তাওহীদ হৃদয়কে ওয়ানডে দলের সহ-অধিনায়ক করার বিষয়টিও আলোচনায় রয়েছে। 

সম্প্রতি লিটনের অনুপস্থিতিতে জিম্বাবুয়ে সফরে হৃদয়ের নেতৃত্বে টি-টোয়েন্টি সিরিজ জয়ে তার নেতৃত্বগুণ নতুন করে আলোচনায় এসেছে। তবে এখনই কোনো সিদ্ধান্ত চূড়ান্ত নয়। বিসিবির বোর্ড সভার সিদ্ধান্তের পরই বাংলাদেশ দলের নতুন নেতৃত্ব কাঠামো চূড়ান্ত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়