শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৬, ১০:৪৯ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

অ‌ধিনায়ক শান্ত বললেন, বাংলাদেশ সিরিজ হালকা ভাবে নিচ্ছে না অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : আগস্ট মা‌সে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। প্রায় দুই যুগ পর অজিদের মাটিতে সিরিজ খেলবে টাইগাররা। সিরিজকে সামনে রেখে ইতোমধ্যে শক্তিশালী দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তও বললেন, সিরিজটাকে হালকা ভাবে নিচ্ছে না অজিরা।

শুক্রবার নতুন কুঁড়ি ক্রিকেটের ফাইনালের পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে শান্ত বলেন, ‘সাধারণত তো বাংলাদেশ ক্রিকেটে এরকম এর আগে আমি কখনও দেখিনি। সাধারণত আমাদের সঙ্গে খেলার সময়ই হয়তো অনেক ধরনের পরীক্ষা-নিরীক্ষা হয়ে থাকে। তবে আমি বলব যে এটা একটা অর্জন।’

সাধারণত বড় দলগুলোর মাটিতে সিরিজ খেলার খুব একটা সুযোগ হয় না বাংলাদেশের। তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটিকে সুযোগ হিসেবে দেখছেন শান্ত। সেই সাথে নিজেদের শক্তির জানান দেওয়ার।

এটা আমাদের দলের জন্য অনেক বড় একটা সুযোগ যে ওই দলের বিরুদ্ধে আমরা কত ভালো ক্রিকেট খেলতে পারি। আমি বলব যে, এই টেস্ট দলটা নিয়ে ইতোমধ্যেই আমরা একটা ভালো অবস্থান তৈরি করতে পেরেছি। কারণ আপনি যদি প্রতিপক্ষের দলটা দেখেন, এখানে বোঝা যাচ্ছে যে, তারা এই সিরিজটা হালকাভাবে নেয়নি।’- বলছিলেন শান্ত

অস্ট্রেলিয়া সিরিজের জন্য এখনো দল ঘোষণা করেনি বাংলাদেশ। ধারণা করা হচ্ছে, আগামী সপ্তাহে দল দেবে বিসিবি।

  • সর্বশেষ