শিরোনাম
◈ সাহাবুদ্দিনের পদত্যাগে জাতির ঘাড় থেকে স্বৈরাচারের কালো ছায়া সরে গেছে: শফিকুর রহমান ◈ সাহাবুদ্দিনের বিদায়ে শেখ হাসিনার সমর্থনের শেষ স্তম্ভও ভাঙল : রয়টার্সের প্রতিবেদন ◈ আই অ্যাম সিক, সো ইট ইজ ডান: পদত্যাগের পর রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ◈ রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক অসমর্থতার কারণে পদত্যাগ করেছেন: স্পিকার (ভিডিও) ◈ হাফিজ উদ্দিনের জন্য ভিআইপি প্রটোকল, বাসভবনে এসএসএফের কড়া নিরাপত্তা ◈ যাকে রাষ্ট্রপতি চান আসিফ নজরুল ◈ স্পিকারের দায়িত্বে কায়সার কামাল ◈ আমি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: সংবাদ সম্মেলনে স্পিকার ◈ কী লেখা আছে রাষ্ট্রপতির পদত্যাগপত্রে? ◈ জল্পনার অবসান: পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, অন্তর্বর্তী দায়িত্বে স্পিকার

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২৬, ০৭:১৫ বিকাল
আপডেট : ২৪ জুলাই, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাছাই নয়, এশিয়ান গেমস ক্রিকে‌টে সরাস‌রি খেল‌বে বাংলাদেশ, ড্র অনু‌ষ্ঠিত

স্পোর্টস ডেস্ক : এশিয়ান গেমসের ক্রিকেটে এবার সরাসরি বড় মঞ্চে নামবে বাংলাদেশ। ২০২৬ সালের সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় শুরু হতে যাওয়া এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেটের নকআউট পর্বে সরাসরি জায়গা পেয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা। বাকি ছয় দলকে পেরোতে হবে প্রথম রাউন্ডের কঠিন পরীক্ষা।

বৃহস্পতিবার (২৩ জুলাই) এশিয়ান গেমস ক্রিকেটের ড্র ও গ্রুপ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ঘোষণা অনুযায়ী, পুরুষ বিভাগে অংশ নেবে ১০টি দল। প্রথম রাউন্ডে ‘এ’ গ্রুপে রয়েছে আফগানিস্তান, জাপান ও নেপাল। আর ‘বি’ গ্রুপে খেলবে হংকং, মালয়েশিয়া ও ওমান। দুই গ্রুপের শীর্ষ দুই দল জায়গা করে নেবে নকআউট পর্বে, যেখানে অপেক্ষা করবে সরাসরি কোয়ালিফাই করা বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা।

এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেট অনুষ্ঠিত হবে ২৪ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত। সব ম্যাচই হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।

এদিকে, নারীদের বিভাগেও দেখা যাচ্ছে জমজমাট লড়াইয়ের সম্ভাবনা। আট দলের এই প্রতিযোগিতা শুরু হবে সরাসরি কোয়ার্টার ফাইনাল দিয়ে। সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ চীন। এছাড়া ভারত খেলবে জাপানের বিপক্ষে, শ্রীলঙ্কা লড়বে মালয়েশিয়ার সঙ্গে এবং পাকিস্তানের প্রতিপক্ষ থাইল্যান্ড।

২০২৩ সালের এশিয়ান গেমসে ক্রিকেটে দাপট দেখিয়েছিল ভারত। পুরুষ ও নারী, দুই বিভাগেই স্বর্ণপদক জিতেছিল তারা। পুরুষদের ফাইনালে বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হলে পারফরম্যান্সের ভিত্তিকে আফগানিস্তানকে হারিয়ে স্বর্ণ জিতে ভারত। অন্যদিকে, নারী বিভাগের ফাইনালে শ্রীলঙ্কাকে ১৯ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়