শিরোনাম
◈ পাকিস্তান ছেড়ে ২ বছ‌রের চু‌ক্তি‌তে নেদারল্যান্ডসের কোচ অ‌্যাশ‌লি নফকে  ◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২৬, ০৯:৪০ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উদ্বোধন হয়‌নি, ত‌বে মা‌ঠে গ‌ড়ি‌য়ে‌ছে কমনওয়েলথ গেমসের খেলা

স্পোর্টস ডেস্ক : স্কটল্যান্ডের গ্লাসগোতে আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানের আগেই শুরু হয়ে গেছে ২০২৬ কমনওয়েলথ গেমস। বৃহস্পতিবার সকালে সিটি এসইসি ভেন্যুতে বোলস প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু হয় এবারের আসরের কার্যক্রম।

সাধারণত উদ্বোধনী অনুষ্ঠানের পর ক্রীড়া ইভেন্ট শুরু হলেও এবার ব্যতিক্রম ঘটেছে। অংশগ্রহণকারী দেশের সংখ্যা প্রত্যাশার চেয়ে বেশি হওয়ায় গত সপ্তাহে বোলসের একটি অতিরিক্ত সেশন যোগ করা হয়।

advertisement

ফলে উদ্বোধনী অনুষ্ঠানের আগেই মাঠে গড়ায় প্রতিযোগিতা।

বৃহস্পতিবারের এই দিনটিকে আয়োজকরা নাম দিয়েছেন ‘ডে জিরো’। পুরুষ একক ও নারী জোড়া বিভাগ দিয়ে শুরু হয়েছে বোলসের লড়াই। চারটি রিঙ্কে একসঙ্গে চলেছে খেলা।

advertisement

গ্যালারিতে দর্শকের সংখ্যা খুব বেশি না হলেও প্রতিযোগীদের উৎসাহ দিতে উপস্থিত সমর্থকদের মধ্যে ছিল প্রাণবন্ত পরিবেশ। উত্তর আয়ারল্যান্ডের গ্যারি কেলি প্রথম দিনেই জয় পেয়েছেন। তিনি নিয়ের ফ্রেডেরিক তাফাতুকে ২-০ ব্যবধানে হারান।

জয়ের পর কেলি বলেন,  ‘আমাদের খেলাটিকে বিশ্বের সামনে তুলে ধরার এটি দারুণ সুযোগ। এই গেমসে অংশ নেওয়া প্রতিটি খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও ম্যানেজারের জন্যই এটি সম্মানের। 

advertisement

অস্ট্রেলিয়ার নারী জোড়া দল ডন হেইম্যান ও কেলসি কটরেলও জয় দিয়ে অভিযান শুরু করেছে। তারা জাম্বিয়ার ফস্টার বান্ডা ও গারট্রুড সিয়ামেকে হারায়।

প্রথমবার কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া ডন হেইম্যান বলেন, ‘আমি এই অভিজ্ঞতা উপভোগ করছি। অন্য কোনো খেলা শুরু হওয়ার আগেই মাঠে নামতে পারাটা দারুণ অনুভূতির।

ওয়ার্ল্ড বোলসের সভাপতি ব্রেট ও’রাইলি বলেন, কমনওয়েলথ গেমসের প্রথম খেলা হিসেবে বোলসের শুরু হওয়া খেলাটির জন্য একটি বিশেষ মুহূর্ত। এবারের আসরে বোলসে অংশগ্রহণকারী দেশের সংখ্যা রেকর্ড হয়েছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার সন্ধ্যায় গ্লাসগোর ওভিও হাইড্রোতে অনুষ্ঠিত হবে কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠান। এতে কেটি টানস্টল, নাথান ইভান্স, ক্যালাম বিটি ও নিনা নেসবিটসহ বেশ কয়েকজন শিল্পী পারফর্ম করবেন।

এবারের কমনওয়েলথ গেমসে অংশ নিচ্ছে ৭৪টি দেশ। প্রায় ৩ হাজার অ্যাথলিট ১০টি খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং মোট ২১৫টি স্বর্ণপদকের জন্য লড়াই হবে। সূত্র: বিবিসি

  • সর্বশেষ