শিরোনাম
◈ পাকিস্তান ছেড়ে ২ বছ‌রের চু‌ক্তি‌তে নেদারল্যান্ডসের কোচ অ‌্যাশ‌লি নফকে  ◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২৬, ০৯:৩৪ সকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের ক্রিকেটাররা ক্ষুধার্ত বাঘ, তা‌দের ছোট ক‌রে‌ দেখার কিছু নেই: মার্করাম

স্পোর্টস ডেস্ক : ব্যস্ততম সূচির দিকে তাকিয়ে দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা ক্রিকেটার এইডেন মার্করাম। ঘরের মাঠে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ রয়েছে তাদের। এছাড়াও বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে প্রোটিয়ারা। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তুলনায় বাংলাদেশ তাদের জন্য তুলনামুলক সহজ হলেও, টাইগারদের হালকাভাবে নিচ্ছেন না মার্করাম।

বাংলাদেশকে ক্ষুধার্ত বাঘ উল্লেখ করে মার্করাম বলেন, ‘অবশ্যই অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে খেলা আছে, কিন্তু বাংলাদেশের দলটির দিকে তাকান। তারা ক্ষুধার্ত বাঘ। তারা পেস আক্রমণে যে উন্নতি করেছে, তাতে তাদেরকে কোনোভাবেই সহজ প্রতিপক্ষ বলা যাবে না। ------ ডেইলি ক্রিকেট

তিনি আরও বলেন, ‘ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পর থেকে নিজেদের ঘরের মাঠে সমর্থকদের সামনে টেস্ট না খেলতে পারাটা আফসোসের ছিল। আবার সমর্থকদের সামনে টেস্ট ক্রিকেট খেলাটা দারুণ হবে। আর শুধু টেস্ট খেলাই নয়, বেশ শক্তিশালী দলগুলোর বিরুদ্ধেই আমরা মাঠে নামব।

মার্করামের সতর্ক থাকার পেছনে অবশ্য কারণও আছে। সম্প্রতি বেশ ভালো খেলছে বাংলাদেশ। জিম্বাবুয়ে সিরিজ বাদ দিলে ঘরের মাঠে সবশেষ চার ওয়ানডে সিরিজের প্রতিটিতেই জিতেছে টাইগাররা। যেখানে ছিল অস্ট্রেলিয়া ও পাকিস্তানের মতো প্রতিপক্ষ। এছাড়াও ঘরের মাঠে পাকিস্তানকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ।

টাইগারদের পেস আক্রমণও বিশ্বের অন্যতম সেরা। নাহিদ রানা দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। এছাড়াও টেস্টে তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম নিজেদের সামর্থের জানান দিচ্ছেন সুযোগ পেলেই। ইবাদত হোসেন রিদমে না থাকলেও নিজের দিনে যেকোনো প্রতিপক্ষকে গুড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখেন।

  • সর্বশেষ