শিরোনাম
◈ পাকিস্তান ছেড়ে ২ বছ‌রের চু‌ক্তি‌তে নেদারল্যান্ডসের কোচ অ‌্যাশ‌লি নফকে  ◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি

প্রকাশিত : ২২ জুলাই, ২০২৬, ০৬:৪৪ বিকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জিম্বাবুয়ে ব্যর্থ মিশন শেষে দেশে ফিরলো বাংলাদেশ ক্রিকেট দল

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের মা‌টি‌তে একমাত্র টেস্টে ইনিংস ব্যবধানে হার দিয়ে শুরু বাংলা‌দেশ দ‌লের। এরপর খোয়াতে হয়েছে ওয়ানডে সিরিজও। এমনকি টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু করেছিল টাইগাররা। তবে শেষ দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।

জিম্বাবুয়েতে ব্যর্থ মিশন শেষে বুধবার সকালে দেশে ফেরেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। দলের সাথে ছিলেন অস্ট্রেলিয়া সিরিজের প্রস্ততির জন্য এলপিএল থেকে নাম প্রত্যাহার করে নেওয়া তাসকিন আহমেদও।

বিমানবন্দরে জিম্বাবুয়ে সিরিজ ও আসন্ন অস্ট্রেলিয়া সফর নিয়ে কথা বলেছেন ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। জিম্বাবুয়ের কঠিন কন্ডিমনের কথা জানিয়ে তিনি বলেন,

সামনে মাসেই অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ। যা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। সেই সফরে টাইগাররা ভালো করবে বলে বিশ্বাস আশরাফুলের।তিনি বলেন, 'আমি মনে করি, ২০২৭ বিশ্বকাপের প্রস্তুতিতে এই সফরের অভিজ্ঞতা কাজে লাগবে। একইভাবে অস্ট্রেলিয়া সফরেও এই অভিজ্ঞতা আমাদের সাহায্য করবে।

আগামী ১৩ আগস্ট ডারউইনে প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচ ২২ আগস্ট ম্যাকেতে। প্রায় দুই যুগ পর অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ খেলবে বাংলাদেশ। সবশেষ ২০০৩ সালে অজিদের বিপক্ষে তাদের মাটিতে সিরিজ খেলেছিল টাইগাররা।

তবে গুরুত্বপূর্ণ এই সিরিজের আগে চোটের ধাক্কা পড়েছে বাংলাদেশ শিবিরে। চোটের সাথে লড়ছেন লিটন কুমার দাস ও নাহিদ রানা। শরীফুল ইসলামকে নিয়েও আছে শঙ্কা।

  • সর্বশেষ