শিরোনাম
◈ পাকিস্তান ছেড়ে ২ বছ‌রের চু‌ক্তি‌তে নেদারল্যান্ডসের কোচ অ‌্যাশ‌লি নফকে  ◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি

প্রকাশিত : ২২ জুলাই, ২০২৬, ০৬:৩৭ বিকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লঙ্কা প্রিমিয়ার লিগ থেকে নাম প্রত্যাহার করে নিলেন তাসকিন আহ‌মেদ

স্পোর্টস ডেস্ক : বাংলা‌দেশ ক্রিকে‌টের ফাস্ট বোলার তাসকিন আহমেদ লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। জাফনা কিংসের হয়ে এলপিএলে খেলার কথা ছিল বাংলাদেশি এই পেসারের। যার কারণে জিম্বাবুয়ে থেকে শ্রীলঙ্কায় না গিয়ে সরাসরি বাংলাদেশে চলে এসেছেন তিনি।

এলপিএলে খেলার জন্য বিসিবি থেকে এনওসি নিয়েছিলেন তাসকিন। কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে মুস্তাফিজুর রহমান চোটে পড়ায় তাসকিনকে টি-টোয়েন্টি সিরিজে রেখে দেয় বিসিবি। জানা গিয়েছিল, টি-টোয়েন্টি সিরিজ শেষে এলপিএলে যোগ দেবেন তিনি। তবে এলপিএলে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের এই পেসার। 

কারণ, আগামী মাসে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ। সেখানে অজিদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টাইগাররা। সেই সিরিজের জন্য নিজেকে ফিট রাখতে এলপিএলে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন তাসকিন। দেশে ফেরার পর অজিদের বিপক্ষে সিরিজের জন্য নিজেকে প্রস্তুত করবেন তিনি।

আগামী ১৩ আগস্ট প্রথম টেস্টে ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাকেতে আগামী ২২ আগস্ট। ইতোমধ্যে এই সিরিজকে সামনে রেখে ১৩ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ধারণা করা হচ্ছে আগামী সপ্তাহের মধ্যে দল ঘোষণা করবে বাংলাদেশ।

  • সর্বশেষ