শিরোনাম
◈ পাকিস্তান ছেড়ে ২ বছ‌রের চু‌ক্তি‌তে নেদারল্যান্ডসের কোচ অ‌্যাশ‌লি নফকে  ◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি

প্রকাশিত : ২২ জুলাই, ২০২৬, ১০:৫২ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোহিত শর্মা ও বিরাট কোহলিকে নিয়ে ভারতীয় বো‌র্ডের স্পষ্ট বার্তা চান যুবরাজ সিং 

স্পোর্টস ডেস্ক : রোহিত শর্মা ও বিরাট কোহলির ওয়ানডে ভবিষ্যৎ নিয়ে ভারতের ক্রিকেটে আলোচনা এখন তুঙ্গে। সেই বিতর্ক নিয়েই এবার কথা বললেন অলরাউন্ডার যুবরাজ সিং। তার মতে, আসন্ন ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত এই দুই তারকাকে খেলাতে চাইলে এখনই তাদের স্পষ্টভাবে জানানো উচিত। আর যদি পরিকল্পনায় না থাকেন, তাহলে সেটিও সোজাসাপ্টা জানিয়ে দেওয়া প্রয়োজন।

ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে তৃতীয় ওয়ানডে চলাকালে জিওস্টারকে দেওয়া সাক্ষাৎকারে যুবরাজ বলেন, 'আমি নিজেও সেই অবস্থার মধ্যে দিয়ে গিয়েছি, যেখানে এখন রোহিত ও বিরাট রয়েছেন। তাদের খেলা উচিত কি না, সেটা আমাদের বিচার করা উচিত না। এই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দলীয় ম্যানেজমেন্ট, কোচ এবং নির্বাচকদের।

তিনি আরও বলেন, যদি আপনারা চান তারা বিশ্বকাপ খেলুক, তাহলে তাদের কাঁধে হাত রেখে বলতে হবে-আমরা চাই তোমরা বিশ্বকাপ খেলো। আমরা পুরোপুরি তোমাদের পাশে আছি। নিজেদের স্বাভাবিক খেলাটা খেলো। আগামীকাল একটি সিরিজ খারাপ গেলেই দল থেকে বাদ পড়বে, এমন কোনো চাপ তখন থাকবে না।

যুবরাজের মতে, দীর্ঘদিন দেশের হয়ে খেলা অভিজ্ঞ ক্রিকেটারদের প্রতি নির্বাচকদের দায়িত্ব আরও বেশি। তিনি বলেন, 'কোচ, অধিনায়ক কিংবা নির্বাচক যেই হোক, তাদের কাছ থেকে স্পষ্ট বার্তা পাওয়া খুবই গুরুত্বপূর্ণ। আমি সেই স্পষ্টতা পাইনি, আর এত বছর ভারতের প্রতিনিধিত্ব করা একজন ক্রিকেটারের জন্য সেটি মোটেও ভালো না।

তিনি আরও যোগ করেন, 'আর যদি কেউ আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনায় না থাকে, তাহলে সেটাও সৎভাবে জানিয়ে দিন। সিদ্ধান্ত কঠিন হতে পারে, বাইরে থেকে সমালোচনাও হবে, কিন্তু সরাসরি সত্য বললে খেলোয়াড় সেটার মূল্য দেবে।

  • সর্বশেষ