শিরোনাম
◈ পাকিস্তান ছেড়ে ২ বছ‌রের চু‌ক্তি‌তে নেদারল্যান্ডসের কোচ অ‌্যাশ‌লি নফকে  ◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি

প্রকাশিত : ২২ জুলাই, ২০২৬, ১০:৪১ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে টেস্ট সি‌রিজ, কেমন হতে পারে বাংলাদেশের টেস্ট স্কোয়াড?

স্পোর্টস ডেস্ক : অনেক বছর পর দুই টেস্ট খেলতে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে অজিদের বিপক্ষে ডারউইন ও ম্যাকেতে দুটি টেস্ট খেলবে টাইগাররা। ম্যাচ দুটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

এই সিরিজকে সামনে রেখে ইতোমধ্যে ১৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। দলে আছেন সব তারকা ক্রিকেটার।

advertisement

তবে অজিদের বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে এখনো স্কোয়াড ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই অনেকের মনে জল্পনা-কল্পনা কেমন হতে পারে টাইগারদের। বিশেষ করে জিম্বাবুয়ে সফরে ক্রিকেটারদের চোটে পড়ার পর আগ্রহ বেড়েছে অনেকটাই। ------ ডেইলি ক্রিকেট

সবশেষ টেস্টে জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। অবশ্য সেই ম্যাচে নাহিদ রানা, তাসকিন আহমেদ, শরীফুল ইসলামদের মতো বোলারদের বিশ্রাম দিয়েছিল বিসিবি। তবে ধারণা করা হচ্ছে অজিদের বিপক্ষে পূর্ণ শক্তির স্কোয়াড নিয়েই যাবে বাংলাদেশ।

advertisement

সেক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে চোট। বেশ কিছুদিন ধরেই চোটের সাথে লড়ছেন লিটন কুমার দাস। যার কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পর জিম্বাবুয়ে সফরেও খেলা হয়নি একটি ম্যাচ। তবে ধারণা করা হচ্ছে টেস্ট সিরিজের আগেই সুস্থ হয়ে উঠবেন উইকেট কিপারের ব্যাটার।

গতি তারকা নাহিদ রানাকে নিয়ে আছে শঙ্কা। জিম্বাবু‌য়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের চোটে পড়েছেন তিনি। যার কারণে প্রায় দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকবেন টাইগার এই পেসার। ধারণা করা হচ্ছে তিনিও অস্ট্রেলিয়া সিরিজের আগে সুস্থ হয়ে উঠবেন।

advertisement

বাংলাদেশের চিন্তার জায়গা আছে আরো কয়েক জায়গায়। বিশেষ করে ওপেনিং জুটি ভালো করতে পারছে না। সবশেষ জিম্বাবুয়ে সিরিজে সবমান ইসলাম ও মাহমুদুল হাসান জয় ভালো করতে পারেননি। তাই অস্ট্রেলিয়া সিরিজে তানজিদ হাসান তামিমকেও বাজিয়ে দেখতে পারে বিসিবি। তিন, চার ও পাঁচে অটো চয়েস মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম।

এছাড়াও জিম্বাবুয়ে সিরিজের সুযোগ পাওয়া অমিত হাসান ও তাওহীদ হৃদয় নামের প্রতি সুবিচার করতে পারেনি। চোট কাটিয়ে লিটন ফিরলে তাদের সুযোগ নাও মিলতে পারে।

তারকা পেসারদের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের একমাত্র টেস্টে খালেদ আহমেদ, হাসান মাহমুদ, ইবাদতরা খেলেছেন। কিন্তু ভালো করতে পারেননি। নাহিদ রানা, তাসকিন, শরিফুল ফিরলে তাদের সুযোগ নাও মিলতে পারে। আরে স্পিনে তাইজুল ইসলামের সাথে নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ।

  • সর্বশেষ