শিরোনাম
◈ বিদায়ী অর্থবছরের ১১ মাসে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব ◈ বেনজীর আহমেদকে ফেরাতে দুবাইয়ের প্রশ্নের জবাব প্রস্তুত করছে দুদক ◈ যে কারণে ভিসা চালু হলেও ভারতে যাচ্ছেন না বাংলাদেশিরা ◈ যে দিন ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী! ◈ বিশ্বকাপ ফাইনাল : আ‌র্জেন্টিনার পারেদেসের ১০ ম্যাচের নিষেধাজ্ঞা চান প্রাক্তন ফিফা রেফারি ◈ মোদির বাসভবনের সামনে বিক্ষোভ থেকে রাহুল-প্রিয়াঙ্কা আটক ◈ স্থানীয় সরকার নির্বাচনে কারা প্রার্থী হতে পারবেন না, জানালো ইসি ◈ নেপালকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই নারী কাবাডি সিরিজ জিতলো বাংলাদেশ ◈ ‌বিশ্বকা‌পের ফাইনালে মা‌ঠে নামার আগে টানেলে কী বলেছিলেন মেসি? ঘনীভূত হচ্ছে রহস্য ◈ ভারতে অনুমোদন পেল ডেঙ্গু টিকা, মিলবে দুই ডোজে

প্রকাশিত : ২১ জুলাই, ২০২৬, ০৭:৫৯ বিকাল
আপডেট : ২১ জুলাই, ২০২৬, ১১:০৪ রাত

প্রতিবেদক : এল আর বাদল

নেপালকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই নারী কাবাডি সিরিজ জিতলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: ​পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নেপালকে পাত্তাই দিল না স্বাগতিক বাংলাদেশ। ঢাকার জাতীয় কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত চতুর্থ ম্যাচে নেপালকে ৩৪-২২ পয়েন্টের বড় ব্যবধানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই (৩-১) সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ নারী কাবাডি দল।

​সিরিজে টিকে থাকার বাঁচা-মরার লড়াইয়ে শুরু থেকেই মরিয়া হয়ে নামে নেপাল। ম্যাচের প্রথমার্ধে আক্রমণাত্মক খেলা উপহার দিয়ে তারা শুরুতে ৮-৪ পয়েন্টে এগিয়েও গিয়েছিল। তবে দমে যায়নি স্বাগতিক মেয়েরা। দারুণ কিছু বোনাস পয়েন্ট আদায় করে দ্রুত ব্যবধান কমিয়ে আনে বাংলাদেশ। এরপর ট্যাকল আর রেইডে মুন্সিয়ানা দেখিয়ে লিড নেয় এবং ১৩-১১ পয়েন্টে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে।  

​বিরতির পর নেপাল ম্যাচে ফেরার চেষ্টা চালালেও বাংলাদেশের কৌশলগত খেলার সামনে তা টিকেনি। খেলার এক পর্যায়ে নেপালের এক খেলোয়াড়কে ‘সুপার ট্যাকল’ করে ২ পয়েন্ট তুলে নেয় বাংলাদেশ, যার ফলে ব্যবধান বেড়ে দাঁড়ায় ২১-১৫ পয়েন্টে। এরপর মেবি চাকমার দুর্দান্ত এক ‘সুপার রেইড’ থেকে আসে আরও ৩ পয়েন্ট।

​ঠিক পরপরই সফরকারী নেপালকে ‘অলআউট’ করে ম্যাচে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে বাংলাদেশ। শেষ পর্যন্ত নির্ধারিত সময় শেষে ৩৪-২২ পয়েন্টের দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা।

​ম্যাচ জুড়ে অসাধারণ পারফরম্যান্সের সুবাদে সেরা খেলোয়াড় (ম্যান অব দ্য ম্যাচ) নির্বাচিত হয়েছেন বাংলাদেশের বৃষ্টি বিশ্বাস। ​খেলা শেষে পুরস্কার তুলে দেন কাবাডি ফেডারেশনের নতুন সাধারণ সম্পাদক ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার। ​এ সময় আরও উপস্থিত ছিলেন ​কাবাডি ফেডারেশনের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন আনু, যুগ্ম সম্পাদক নাসির আহমেদ সাজু এবং ​ভলিবল ফেডারেশনের সহ-সভাপতি বিমল ঘোষ ভুলু।

বৃহস্পতিবার (২৩ জুলাই) একই ভেন্যুতে সিরিজের পঞ্চম ও আনুষ্ঠানিকতার শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়